Thursday, March 26, 2026
HomeScrollবিধানসভায় পেশ হল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এমেন্ডমেন্ড বিল
Murshidabad

বিধানসভায় পেশ হল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এমেন্ডমেন্ড বিল

বিশ্ববিদ্যালয়ের নাম বদলে বড় সিদ্ধান্ত

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের (Murshidabad University) নাম পরিবর্তনের সংশোধনী বিল বিধানসভায় পাশ হয়ে গেল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) পেশ করা এই বিলে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম করা হয়েছে ‘মুর্শিদাবাদ মহারাজ কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়, বহরমপুর’।

সরকারি বক্তব্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজের ঐতিহ্য এবং জমিদাতা মহারাজ কৃষ্ণনাথের অবদানকে মর্যাদা দিতেই এই নামকরণের সিদ্ধান্ত। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রাথমিক নাম ছিল ‘মুর্শিদাবাদ কলেজ’। সেই নামকরণ ঘিরে তৎকালীন সময়ে স্থানীয় মানুষের আবেগ ও আপত্তির কথাও আলোচনায় উঠে আসে।

আরও পড়ুন: আজ রাজ্যে SIR শুনানির শেষ দিন, সময়সীমা কি বাড়াবে কমিশন?

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, অল্প বয়সে মহারাজ কৃষ্ণনাথ তাঁর সম্পত্তি শিক্ষার প্রসারে দান করেছিলেন, যাতে মুর্শিদাবাদের ছেলে-মেয়েরা পড়াশোনার সুযোগ পায়। পরে ড. রেজায়ুল করিম এই নাম পুনঃপ্রতিষ্ঠার প্রস্তাব দেন। দীর্ঘ ১২৩ বছর পর সেই ঐতিহ্যকে পূর্ণ মর্যাদা দিয়ে নাম সংশোধন করা হল।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মহম্মদ আলি ও রফিকুল ইসলাম মণ্ডল। বিরোধী বিজেপি বিধায়ক অরূপ দাসও সমর্থন জানিয়ে বলেন, কৃষ্ণনাথ কলেজ-সংযুক্ত বিশ্ববিদ্যালয় পূর্ণ গরিমা লাভ করুক—এই দাবি শিক্ষামন্ত্রীর কাছেও তোলেন তিনি।

বিল পাশ হওয়ায় এখন থেকে প্রশাসনিক ও আইনি নথিতে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম কার্যকর হবে। শিক্ষা মহলের মতে, এটি জেলার উচ্চশিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto