Wednesday, August 19, 2026
HomeScrollভোট শেষ হতেই এক অভিনব পদক্ষেপ করলেন শিলিগুড়ির কংগ্রেস প্রার্থী
Siliguri

ভোট শেষ হতেই এক অভিনব পদক্ষেপ করলেন শিলিগুড়ির কংগ্রেস প্রার্থী

ব্যানার, ফেস্টুন দান করলেন কংগ্রেস প্রার্থী

ওয়েব ডেস্ক : বাংলায় ভোট প্রক্রিয়া শেষ (West Bengal Assembly Election 2026)। এবার পালা ফলাফল প্রকাশের। এর মাঝে শিলিগুড়ি (Siliguri) বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী (Congress Candidate) ও পেশায় আইনজীবী অলোক ধারা (Alok Dhara) করলেন এক ভিন্ন পদক্ষেপ। নিজের ব্যানার, ফেস্টুন দান করলেন তিনি।

ভোট পর্ব শেষ হতেই শিলিগুড়ি (Siliguri) কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর দলীয় ব্যানার ও ফেস্টুন খোলা শুরু হয়ে গিয়েছে। সাধারণত এসব সামগ্রী বর্জ্যে পরিণত হয়ে পরিবেশ দূষণের কারণ হয়। এই পরিস্থিতিতে অলোক ধারা নিজ উদ্যোগে প্রচারে ব্যবহৃত ব্যানার,ফেস্টুন সংগ্রহ করে সেগুলি দান করেন শিলিগুড়ি অ্যানিমেল হেল্পলাইন নামে একটি ডগ শেল্টারের কাছে।

আরও খবর : রাজ্যে গণনায় ৪৩২ পর্যবেক্ষক, কোন জেলায় কতজন?

শুধু সামগ্রী দানেই সীমাবদ্ধ থাকেননি তিনি। শেল্টার পরিদর্শন করে উদ্যোক্তা প্রিয়া রুদ্রর সঙ্গে কথাও বলেন। সেখানে শেল্টারের জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে বলে জানতে পারেন। বিষয়টি শুনে দ্রুত মেরামতের আশ্বাস দেন কংগ্রেস (Congress) প্রার্থী।

উল্লেখ্য, শেল্টারের পক্ষ থেকে আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ব্যবহৃত প্রচারসামগ্রী দানের আবেদন জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়েই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তা। ভোট-পরবর্তী সময়ে এই পদক্ষেপ একদিকে যেমন পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছে, তেমনি সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবেও উঠে এসেছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor