Tuesday, March 31, 2026
HomeScrollSIR আবহে NRC, এইবার সরস্বতী পুজোয় প্রতিবাদী থিম
Saraswati Puja

SIR আবহে NRC, এইবার সরস্বতী পুজোয় প্রতিবাদী থিম

থিম—‘কাঁটাতার’ বাস্তবধর্মী থিমের ভাবনা এবার কালনায়

কালনা: কালনার (Kalna) ঐতিহ্যবাহী সরস্বতী পুজো (Saraswati Puja) মানেই অভিনব ভাবনা ও শৈল্পিক উপস্থাপনার প্রতিযোগিতা। আর মাত্র হাতেগোনা সাতটি দিন বাকি, তার আগেই প্রস্তুতিতে তুঙ্গে কালনার প্রতিটি ক্লাব। একে অপরকে থিমে টেক্কা দিতে শেষ মুহূর্তের ব্যস্ততা চোখে পড়ার মতো। কালনার বকুলতলা এলাকার রুপালিকা ক্লাব এবছর তাদের মণ্ডপে তুলে ধরেছে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ থিম—‘কাঁটাতার’ (Katatar)।

বর্তমান সময়ে SIR, NRC-সহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট থেকেই এই ভাবনার জন্ম। পূর্ব পাকিস্তান থেকে ১৯৭১ সালে অত্যাচারের ফলে যেভাবে বহু মানুষ ভারতের আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, সেই সময়ের জীবনযাত্রা, মানসিক অবস্থা, খাদ্যাভ্যাস ও সংগ্রামের ছবি অত্যন্ত বাস্তবধর্মীভাবে মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী। শিল্পীর কথায়, “বর্তমান সময়টাও অনেকটা সেই রকম পরিস্থিতির দিকে এগোচ্ছে। সেই কথাটা মাথায় রেখেই এই ভাবনা। মানুষ কীভাবে কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চালায়, সেটাই আমরা দেখাতে চেয়েছি।

আরও পড়ুন-  ‘পাল্টানো দরকার…’ বাংলায় ভোটের আগে স্লোগান বেঁধে দিলেন মোদি

পুজো উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা জানান, প্রায় দেড় মাস ধরে শিল্পী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তিনি বলেন, প্রথম যখন শিল্পী এই থিমের কথা আমাদের জানান, তখনই বিষয়টি আমাদের খুব পছন্দ হয়। এরপর ধাপে ধাপে তিনি যেভাবে ভাবনাটাকে বাস্তব রূপ দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট।

এদিকে কালনা পুরসভার উপ-পৌরপ্রধান তপন পড়েল বলেন, কালনার সরস্বতী পুজো এখন শুধু কালনা নয়, গোটা ভারতের দরবারে পরিচিত। প্রতিটি ক্লাব নিজেদের শ্রেষ্ঠ ভাবনাটা তুলে ধরার চেষ্টা করছে। রুপালিকা ক্লাবের এই সাহসী ও সময়োপযোগী ভাবনাকে আমি সাধুবাদ জানাই।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot