Tuesday, March 24, 2026
HomeScrollপ্রায় একশো বিধানসভার SIR শুনানি সম্পূর্ণ, জানাল নির্বাচন কমিশন
Election Commission

প্রায় একশো বিধানসভার SIR শুনানি সম্পূর্ণ, জানাল নির্বাচন কমিশন

SIR শুনানির পাশাপাশি চলছে EVM এবং VVPAT নিয়ে সচেতনতার কাজ

ওয়েবডেস্ক- SIR শুনানির (SIR Hearing) পাশাপাশি রাজ্যে চলছে EVM এবং VVPAT নিয়ে সচেতনতা।  ইতিমধ্যেই ফার্স্ট লেভেল চেকিং এর কাজ শেষ হয়েছে। ৬২৫৯টি ব্যালট ও কন্ট্রোল ইউনিট,  এবং সেইসঙ্গে VVPAT র চেকিং সম্পূর্ণ হয়েছে।  স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরউপস্থিতিতেই এই চেকিং শেষ হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ৪,৬১৭ টি ভোট গ্রহণ কেন্দ্রে এখনও পর্যন্ত মোবাইল ডেমোনেস্ট্রেশন এর মাধ্যমে ভোটারদের কাছে EVM এবং VVPAT র কার্যকারিতা দেখানো হয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট DEO র কাছে আবেদন জানাতে পারবেন ভোটাররা। চূড়ান্ত  ভোটার তালিকা প্রকাশের অন্তত ১৫ দিনের মধ্যে এই আবেদন জানাতে হবে। DEO আবেদন মঞ্জুর না করলে CEO র কাছে আবেদন জানানো যাবে বলে কমিশন সূত্রে খবর। রাজ্যে বুথের পরিকাঠামো নিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন CEO। প্রায় একশটি বিধানসভার শুনানি সম্পূর্ণ হয়ে গেছে কমিশন সূত্রে খবর। রাজ্যে এখনও পর্যন্ত SIR শুনানি সম্পূর্ণ হয়েছে ১ কোটি ২০ লক্ষ ভোটারের। তথ্য আপলোড হয়েছে ৯৫ লক্ষ ভোটারের। তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে ৫৫ লক্ষ ভোটারের।

আরও পড়ুন-  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট? বড় ইঙ্গিত দিলেন মমতার

উল্লেখ্য, ভোটের আবহে গোটা রাজ্যেই উত্তপ্ত আবহাওয়া। সেই সঙ্গে এসআইআর সংঘাত ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকের আগে থেকে বঙ্গভবন ব্যারিকেড দেওয়া নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল। বাড়ির কাপড়ে রাস্তায় বেরিয়ে এসে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশের এই ধরনের কর্মকাণ্ডে তীব্র ধিক্কার জানান মুখ্যমন্ত্রী। এর পরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও সুখের হল না। বৈঠকের পরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনের দিকে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot