Tuesday, March 24, 2026
HomeScrollSIR সফটওয়্যার নিয়ে কমিশন ও BJP–কে ধুয়ে দিলেন সাকেত গোখলে
Saket Gokhale

SIR সফটওয়্যার নিয়ে কমিশন ও BJP–কে ধুয়ে দিলেন সাকেত গোখলে

কে বানিয়েছে এই সফটওয়্যার? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের

ওয়েব ডেস্ক: এসআইআর-এ (SIR) ব্যবহৃত সফটওয়্যারকে (Software) নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়রা (Abhishek Banerjee)। এই সফটওয়্যারের ভুলেই রাজ্যে বিপুল সংখ্যক ভোটারকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) শীর্ষ নেতা, নেত্রীরা। আর এবার বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। তাঁর দাবি, ‘রহস্যজনক ও ত্রুটিপূর্ণ’ একটি সফটওয়্যারের কারণেই বাংলায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সাকেত গোখলে লেখেন, অবশেষে নির্বাচন কমিশনের আইটি বিভাগের আধিকারিকরাই কার্যত স্বীকার করেছেন যে সফটওয়্যারের সমস্যার জন্যই ভোটার তালিকায় ব্যাপক হারে কাটছাঁট হয়েছে। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই এই বিষয়টি তুলে ধরলেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নীরব থেকেছেন।

আরও পড়ুন: উদয়ন গুহ–শুভেন্দু তরজায় তপ্ত বিধানসভা, কটুক্তি ঘিরে হট্টগোল

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তাঁর পোস্টে একজোড়া প্রশ্নও তোলেন। সাকেত গোখলে লেখেম, “এই রহস্যজনক সফটওয়্যার কে তৈরি করেছে, যা বৈধ ভোটারদের নাম মুছে দিচ্ছে?” তিনি এও প্রশ্ন করেছেন, সফটওয়্যারটি ত্রুটিপূর্ণ জানা সত্ত্বেও কেন নির্বাচন কমিশন এখনও সেটি ব্যবহার করে চলেছে? তিনি আরও অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় কারসাজি করতে ব্যর্থ হওয়ার পর বিজেপি-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন দিল্লিতে বসে সফটওয়্যারের মাধ্যমে ভোটার বাদ দেওয়ার পথ বেছে নিয়েছে। তাঁর দাবি, এটি সবচেয়ে নোংরা রাজনৈতিক কৌশল।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছিলেন যে, সফটওয়্যারজনিত ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র কারণে বহু প্রকৃত ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আদালত এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়ে জানিয়েছে, কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন তা নিশ্চিত করতে হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot