HomeScrollভোটের আগের দিন তুলকালাম নন্দীগ্রামে, বাড়ি ভাঙচুর হুলস্থুল কাণ্ড
Nandigram TMC-BJP

ভোটের আগের দিন তুলকালাম নন্দীগ্রামে, বাড়ি ভাঙচুর হুলস্থুল কাণ্ড

ছেঁড়া হল তৃণমূলের পতাকা-ব্যানার, কর্মীদের বাড়িতেও ভাঙচুর

পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভা প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram)। উত্তপ্ত নন্দীগ্রাম,তৃণমূল কর্মীদের মারধর,বাড়ি ভাংচুরের অভিযোগ। বিজেপির দিকে,পাল্টা বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূল কর্মীরা অভিযোগ বিজেপির। তৃণমূলের অভিযোগ, ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা রয়েছে। যদিও এহেন অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির দাবি, রাতের অন্ধকারে এলাকায় লাগানো বিজেপির সমস্ত পতাকা, ব্যানার ছিঁড়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ-পালটা অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

আগামিকাল বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। ভোট রয়েছে নন্দীগ্রামেও। তার আগেই ছড়াল উত্তেজনা। জানা গিয়েছে, নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কাণ্ডপ্রশরা বুথে লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়কাণ্ডপসরা ৫১ এবং ৫২ নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষই বিরুদ্ধে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, “গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধুসুদন সাহুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি, টোটো ভাংচুর করে,এমন কি বাড়ীর আলমারির লকার ভেঙে গহনা লুট করে। রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা,বন্যার ফেস্টুন, ছিঁড়ে দেয়।ব্যাপক মারধর করে বলে অভিযোগ”।

আরও পড়ুন: ‘বাংলায় বাঘের মতো লড়ছেন মমতা’, বললেন উদ্ধব ঠাকরে

অন্যদিকে বিজেপি অভিযোগ করছে, মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে কাণ্ডপসরা মালাকার মোড়ে ব্যাপক মার ধর করেছে,তার স্পেইনাল কড ভেঙে গিয়েছে”। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র কর অভিযোগ করেন “এরা হেরে যাবার ভয়ে আমাদের কর্মীদের ওপর এভাবে অত্যাচার করছে”। সব মিলিয়ে আবারও উতপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম।

[youtube-feed feed=1]
Read More

Latest News