Saturday, June 13, 2026
HomeScroll'বাংলায় বাঘের মতো লড়ছেন মমতা', বললেন উদ্ধব ঠাকরে
Uddhav Thackeray

‘বাংলায় বাঘের মতো লড়ছেন মমতা’, বললেন উদ্ধব ঠাকরে

একজন মহিলাকে পরাজিত করতে এত বাহিনী? প্রশ্ন উদ্ধবের

ওয়েব ডেস্ক : বঙ্গে নির্বাচনের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়ালেন শিব সেনা উদ্ধব শিবিরের সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তিনি জানিয়েদিলেন, ‘বাংলায় বাঘের মতো লড়ছেন মমতা’। এই নির্বাচন তাঁরও জেতা উচিত বলে জানিয়েছেন তিনি।

মূলত, কংগ্রেস ও বাম বাদে ইন্ডিয়া জোটের শরিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন করছেন। এদিকে তৃণমূল সুপ্রিমোর হয়ে সুর চড়িয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা। ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন বাংলাতে তৃণমূলের হয়ে প্রচারও করেছেন। এবার মমতার হয়ে সুর চড়িয়েছেন উদ্ধব ঠাকরে।

আরও খবর : পহেলগামের মর্মান্তিক ঘটনার বর্ষপূর্তিতে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

তিনি বলেছেন “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাঘিনীর মতো লড়াই করছেন। তাঁর জয় নিশ্চিত। একজন মহিলাকে পরাজিত করতে আপনারা এতো বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন করেছেন, এটা কেমন ধরনের গণতন্ত্র? শুধুমাত্র তাঁকে ভয় দেখানোর জন্য কেন্দ্র মণিপুরের মতো হিংসা-কবলিত এলাকার চেয়েও বেশি নিরাপত্তা কর্মী নির্বাচনী পশ্চিমবঙ্গজুড়ে মোতায়েন করেছে।”

সঙ্গে কটাক্ষ করে বলেছেন, “ভোটের দিন পশ্চিমবঙ্গে ভোটারের চেয়ে নিরাপত্তা কর্মীর সংখ্যাই বেশি হবে বলে মনে হচ্ছে। তাহলে ভোটাররা ভয়ডরহীনভাবে বেরিয়ে এসে কীভাবে ভোট দেবেন? এই নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে কি মানুষের মনে নিরাপত্তা দেওয়ার জন্য, নাকি ভয় জাগানোর জন্য? আমরা কোনো রাজ্যে এর আগে কখনও এমন পরিস্থিতি দেখিনি”

উল্লেখ্য, মমতা ও উদ্ধবের সম্পর্ক দীর্ঘদিনের। মূলত, ইন্ডিয়া জোটের অন্দরে উদ্ধব এবং মমতার ভালো সম্পর্ক রয়েছে। সেটার প্রতিফলন বাংলার ভোটের আগে শোনা গেল উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) মুখ থেকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d