Saturday, June 20, 2026
HomeScrollকলকাতার আকাশে সিঁদুরে মেঘ, বড় বিপদের পূর্বাভাস দিল সমীক্ষা

কলকাতার আকাশে সিঁদুরে মেঘ, বড় বিপদের পূর্বাভাস দিল সমীক্ষা

কলকাতা: শহর কলকাতার বাতাস ঠিক কতটা দূষিত? নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াল সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফল। কলকাতা পুর এলাকার উপর চালানো এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, শহরের বায়ুতে ভাসমান ক্ষুদ্র ধূলিকণার (PM10 ও PM2.5) সবচেয়ে বড় উৎস রাস্তার ধুলো, নির্মাণস্থলের মাটি, আবর্জনা পোড়ানো, ডাম্পিং গ্রাউন্ডে লাগা আগুন এবং শ্মশানের ধোঁয়া। শুধু PM10 নয়, সূক্ষ্ম কণিকা PM2.5-ও শহরের বাতাসে বিপজ্জনক মাত্রায় রয়েছে ।

‘দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট’ (টেরি)-কে দিয়ে এই সমীক্ষা করিয়েছে পশ্চিমবঙ্গ তথা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ২০২২-২৩ সালের শীতকাল, ২০২৩ সালের গরম এবং ২০২৩-২৪ সালের শীতকালে কলকাতার ৬টি জায়গায় বায়ুর গুণমান পরিমাপ করা হয়। দেখা যায়, প্রতিটি এলাকাতেই বায়ু দূষণের প্রধান কারণ ধুলো। গ্রীষ্মকালে তার পরিমাণ আরও বেড়ে যায়।

আরও পড়ুন: বাংলায় ধেয়ে আসছে সাইক্লোন?

সাম্প্রতিক এক সমীক্ষা জানাচ্ছে, বস্তি ও ছোট খাবারের দোকানে কাঠ-কয়লা দিয়ে রান্নার ধোঁয়াও বড় কারণ। এর ফলে বছরে যত PM2.5 বাতাসে মিশছে, তার ২৯ শতাংশ এই উৎস থেকেই। অন্যদিকে PM10-এর ১৮ শতাংশও আসছে রান্নার ধোঁয়া থেকে । এছাড়া গাড়ির ধোঁয়া ও কলকারখানার ধোঁয়াও দূষণে বড় ভূমিকা নিচ্ছে ।

পরিবেশবিদরা বলছেন, যত তাড়াতাড়ি শহরের রাস্তাঘাট, নির্মাণকাজ ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনা যাবে, ততই কমতে পারে বায়ু দূষণ। না-হলে নাগরিকদের শ্বাসের সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto