Saturday, July 25, 2026
HomeScroll‘অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা সাজানো’, বিস্ফোরক কাজল শেখ

‘অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা সাজানো’, বিস্ফোরক কাজল শেখ

মনা বীরবংশী, বোলপুর: অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ তৃণমূলের (TMC) উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা সাজানো। সম্পূর্ণ মিথ্যা। উপপ্রধান মামনের বিরুদ্ধে পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেখান থেকে বাঁচতে এমন ঘটনা ঘটাচ্ছে। পুলিশ সুপারকে বলেছি নিরপেক্ষ তদন্ত করতে। বিস্ফোরক মন্তব্য নানুর বিধানসভার দায়িত্বে থাকা কাজল শেখের (Kajal Sheikh)।

শনিবার রাত্রে বীরভূমের (Birbhum) শান্তিনিকেতন থানার (Shantiniketan Thana) লায়েকবাজারে অনুব্রত ঘনিষ্ঠ কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। পুরো ঘটনায় তদন্ত শুরু করে শান্তিনিকেতন থানার পুলিশ।

আরও পড়ুন: দিল্লিতে কুয়াশায় দৃশ্যমানতা শূন্যে, বাতিল ১২৩টি উড়ান

উপপ্রধান অভিযোগ করেন, পঞ্চায়েত গেলে তাকে প্রাণে মেরে ফেলা হবে হুমকি আসছে। থানায় অভিযোগ দায়ের করার পর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশকে জানিয়েছি সঠিক তদন্ত করার। আমাকে নিরাপত্তা দেওয়ার।

তৃণমূলের দলগতভাবে নানুর বিধানসভার দায়িত্বে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। রবিবার সকালে একটি অনুষ্ঠানে গিয়ে, তাঁর দায়িত্ব থাকা কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত উপ প্রধানের বাড়িতে বোমাবাজি প্রসঙ্গে বলেন, মামন শেখ কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েত থেকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। তাঁর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দুর্নীতি ঢাকতে এবং মানুষের হাত থেকে বাঁচতে নিজের বাড়িতেই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ মিথ্যা। আমি বীরভূম জেলার পুলিশ সুপারকে বলেছি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে, সত্যটা মানুষের সামনে নিয়ে আসতে।

দেখুন অন্য খবর-

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99