Monday, June 1, 2026
HomeScrollনিয়মের গেড়োয় আটকে বিজেপির সদস্য সংগ্রহের কাজ ! এবার বদলের নির্দেশ

নিয়মের গেড়োয় আটকে বিজেপির সদস্য সংগ্রহের কাজ ! এবার বদলের নির্দেশ

কলকাতা: একবছর পর বিধানসভা নির্বাচন (Assembly elections) । বিজেপির সক্রিয় সদস্য(Active Member BJP) রেজিস্ট্রেশনের কাজ (Registration work)  নিয়মের গেড়োয় আটকে। কারণ বিজেপির (Bjp) সক্রিয় সদস্য হতে গেলে, যে যে নিয়মগুলি আছে সেটি হল,

১) তিনবছর প্রথমিক সদস্য

২) কমপক্ষে একশো দিন দলের কাজ করতে হবে ।

৩)  একশো প্রাথমিক সদস্য সংগ্রহ করতে হবে ।

কিন্তু নিয়মের ফাঁদে পড়ে বিজেপির সদস্য পদ সংগ্রহ যে তিমিরে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। প্রশ্ন উঠেছে, সদস্য সংগ্রহের কাজে কি গোড়াতেই গলদ! আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে গেরুয়া শিবিরের অন্দরে। চুলচেরা বিশ্লেষণ করে, বর্তমান পরিস্থিতি সামাল দিতে এবার বিজেপি সক্রিয় সদস্য সংগ্রহের নিয়ম বদল (Change the rules)  করতে নির্দেশ দিয়েছে দল।

আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে শুভেন্দু-সুকান্ত বিরোধ কি চরমে?

কার্যত প্রধান বিরোধী দল বিজেপির করুণ চেহারায় কেন্দ্রীয় নেতৃত্বের মাথায় চিন্তার রেখা। একাধিকবার কেন্দ্রের তোপের মুখে পড়েছে রাজ্য নেতৃত্ব। এই সব সাতপাঁচ ভেবেই এবার নিয়ম বদলের নির্দেশ।

শিয়রে বিধানসভা নির্বাচন । দলের এই হাল হলে কি ভাবে লড়াই হবে ? প্রশ্ন কেন্দ্রীয় নেতাদের মধ্যে। আগের নিয়মে চলতে থাকলে ১০ হাজারের বেশি সক্রিয়  সদস্য হবে না।  সক্রিয় সদস্য না হলে বুথ কমিটি, মণ্ডল কমিটি, জেলা কমিটি সদস্য হতে পারবে না। ৫০  হাজার বুথে কমিটি করতে গেলে এই নিয়ম মানা যাবে না। তাই নিয়ম বদলে সক্রিয় সদস্য করতে বলা হল। নির্দেশ গেল জেলায় জেলায় ।

জানা গেছে, ২৬ জানুয়ারির মধ্যে সক্রিয় সদস্য শেষ করার ছিল। কিন্তু ২৬ জানুয়ারি পর্যন্ত হয়েছে ১৭ হাজার মতো।  লাগবে ৭০ হাজার। তাই ভোটের কথা মাথায় রেখে পদ্মশিবির ভাবছে এবার সময় সীমা বাড়াতে হবেতাই না হলে বুথ তৈরি হবে না বহু জায়গায় । দেখা যাক, নিয়ম বদলে বিজেপি কতটা সদস্য সংগ্রহের কাজে পূরণ করতে পারে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO