Friday, June 12, 2026
HomeScrollআজ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি, ভারতকেই এগিয়ে রাখলেন সৌরভ

আজ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি, ভারতকেই এগিয়ে রাখলেন সৌরভ

কলকাতা: আজ যখন দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে (Dubai Champions Trophy)  ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh) মুখোমুখি তখন ভারতকেই এগিয়ে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Former India captain Sourav Ganguly)।

 

বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University)  এনএসএস এবং মাই ভারত -এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘লিডারসিপ’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন  সৌরভ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই আলোচনা সভায় ছাত্রছাত্রীদের নানান প্রশ্নের উত্তর দেন মহারাজ।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেই বড় মাইলস্টোন পেরোলেন শামি

একইসঙ্গে তিনি এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, লক্ষ্য যেন বড় হয়, কখনই চটজলদি সাফল্যে মনোনিবেশ করা উচিত নয়। আর বড় লক্ষ্যের সঙ্গে সঙ্গে নিজেকে কঠিন প্রাকটিসে নিযুক্ত করাও জরুরি।

তিনি বলেন, লক্ষ্য যেন স্থির থাকে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেন থাকে পরিশ্রম আর একাগ্রতা।

এদিন অডিটোরিয়াম থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠ পরিদর্শন করতে যাবার পথে  এদিন দুবাইয়ে ভারত – বাংলাদেশ মুখোমুখি হওয়ায় চলতি বাংলাদেশের অশান্ত পরিবেশ খেলায় তার কোনও প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হলে প্রাক্তন ভারত  অধিনায়ক বলেন, খেলার সঙ্গে তার কি সম্পর্ক? খেলা খেলার জায়গা। খেলার সঙ্গে কোনও সম্পর্কে নেই। একইসঙ্গে এই খেলা সম্পর্কে তিনি বলে যান ইন্ডিয়া ভালো খেলবে। ইন্ডিয়া দারুণ ওয়ানডে টিম। খুব ভালো খেলবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d