Monday, June 1, 2026
HomeScrollভারতের সমালোচনায় রাষ্ট্রপুঞ্জের হাই কমিশনার ভলকার তুর্ক, মুখের উপর জবাব ভারতের

ভারতের সমালোচনায় রাষ্ট্রপুঞ্জের হাই কমিশনার ভলকার তুর্ক, মুখের উপর জবাব ভারতের

জেনেভা: ভারতের (Inida) সমালোচনায় সরব হলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা হাই কমিশনার ভলকার তুর্ক (Nations High Commissioner for Human Rights Volker Turk) । মণিপুর (Manipur) ও জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) থেকে সাংবাদিক নিগ্রহ প্রভৃতি একাধিক বিষয়ে সরব হন তুর্ক।

মণিপুর ও কাশ্মীরে হিংসা, ঘর-বাড়ি হারানো মানুষদের সমস্যা জোরালো সওয়াল করেন তুর্ক। জেনেভায় (Geneva) মানবাধিকার রক্ষা কাউন্সিলের ৫৮-তম অধিবেশনে এইভাবেই ভারতের উপর আক্রমণ শানান তুর্ক।

তবে ভারতের প্রতি সমালোচনায় মুখর হলেও তুর্কের গলাতে পাকিস্তানকে নিয়ে কিছু বলতে শোনা যায়নি। তুর্ক ভারতের এসব এলাকায় অগণতান্ত্রিক আইন, মানবাধিকার কর্মীদের ও সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার ঘটনার কথা উল্লেখ করেন।

জবাবে ভারতের তরফে কড়া প্রতিক্রিয়ায় জানিয়ে জেনেভায় রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত অরিন্দম বাগচী (Ambassador Arindam Bagchi ) বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ঠিক পথেই চলছে। ওই সব অভিযোগ ভিত্তিহীন এবং বাস্তবের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই।

বাগচী এই উদ্বেগগুলিকে উড়িয়ে দিয়ে বলেছেন যে ভারতের জনগণ আমাদের সম্পর্কে এই ধরনের ভুল উদ্বেগকে বারবার ভুল প্রমাণ করেছে। সেইসঙ্গে রাষ্ট্রদূত অরিন্দম বাগচী বলেন, ভারত এবং আমাদের বৈচিত্র্য এবং উন্মুক্ততার সভ্যতার নীতি সম্পর্কে আরও ভালো করে বুঝতে হবে।

আরও পড়ুন: কানাডাও ইউক্রেনের পক্ষে, ন্যাটোতেও একঘরে হচ্ছেন ট্রাম্প?

অরিন্দম আরও বলেন, জটিল কিছু বিষয়কে অতি-সরলীকরণ করে ভুল তথ্য পেশ করা হচ্ছে। ভারত একটি শক্ত ভীতের উপর দাঁড়িয়ে রয়েছে। কাশ্মীর প্রসঙ্গেও বলেন, অঞ্চলের নিরাপত্তার উন্নতি, প্রাদেশিক নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি, ক্রমবর্ধমান পর্যটন, এবং দ্রুত অবকাঠামো বৃদ্ধি পেয়েছে।

এই অধিবেশনে তুর্ক অবশ্য গাজা অঞ্চল, ইউক্রেন, আফগানিস্তান প্রভৃতি এলাকার মানবাধিকার লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন।

উল্লেখযোগ্যভাবে, ইউক্রেন এবং গাজা থেকে আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত সংঘাত এবং মানবাধিকার সংক্রান্ত উদ্বেগকে তুলে ধরলেও তুর্কের প্রতিবেদনে পাকিস্তানের কোনও উল্লেখ করা হয়নি।

তবে তুর্ক মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে সমগ্র বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO