Sunday, June 7, 2026
HomeScroll৫ না ৬ এপ্রিল? কোনদিন করবেন রামের পুজো?

৫ না ৬ এপ্রিল? কোনদিন করবেন রামের পুজো?

ওয়েব ডেস্ক: প্রতি বছর দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয় রামনবমী (Ram Navami 2025)। পুরুষোত্তম ভগবান শ্রী রামের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় উৎসব। এই শুভদিনে, ভগবান শ্রী রামের সঙ্গে দেবী সিদ্ধিদাত্রীর পুজো করার রীতি রয়েছে। কথিত রয়েছে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রাম জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে, প্রতি বছর এই দিনটি রামনবমী হিসেবে পালিত হয়। এদিন পুজো করলে, ভক্ত জীবনের সমস্ত সুখ লাভ করেন ও ধনসম্পত্তি বৃদ্ধি পায়। এবার রাম নবমীর তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, এবছর নবমীর শুভ সময় ও তারিখ।

আরও পড়ুন: ফেসবুক ইনস্টা থেকে কমে গেল আয়

রামনবমী ২০২৫ দিনক্ষণ
পঞ্চাঙ্গ অনুযায়ী, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে তিথি শুরু হবে ৫ এপ্রিল সন্ধ্যা ৭:২৬ মিনিটে। শেষ হবে পরের দিন ৬ এপ্রিল সন্ধ্যা ৭:২২ মিনিটে।

চলতি বছর রামনবমীর শুভ মুহুর্ত
পুজোর শুভ সময় – ৬ এপ্রিল সকাল ১১:০৮ টা থেকে দুপুর ১:৩৯ টা পর্যন্ত।
ব্রহ্ম মুহুর্ত – ভোর ৪:৩৪ থেকে ভোর ৫:২০ পর্যন্ত।
বিজয় মুহুর্ত – দুপুর ২:৩০ থেকে ৩:২০ পর্যন্ত।
গোধূলি সময় – সন্ধ্যা ৬:৪১ থেকে সন্ধ্যা ৭:০৩ পর্যন্ত।
নিশিতা মুহুর্তা – রাত ১২ টা থেকে ১২:৪৬ পর্যন্ত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini