Wednesday, April 22, 2026
Homeঅভিযুক্তদের খালাস করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা কর্নাটক সরকারের

অভিযুক্তদের খালাস করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা কর্নাটক সরকারের

ওয়েবডেস্ক- অত্যন্ত প্রভাবশালী (Very Influential) ৪৩ অভিযুক্তের মামলা প্রত্যাহারে রাজ্য সরকারের (State Government) নির্দেশ খারিজ কর্নাটক হাইকোর্টে (Karntak High Court)।
দাঙ্গা লাগানো, হত্যার প্রচেষ্টা সহ গুরুতর অভিযোগে অভিযুক্ত অন্তত ৪৩ জন প্রভাবশালীর বিরুদ্ধে বিচারাধীন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল কর্নাটক সরকার।

২০২৪ সালের ১৫ অক্টোবর জারি সেই সরকারি নির্দেশিকা বৃহস্পতিবার খারিজ প্রধান বিচারপতি এম ভি আঞ্জারিয়া ও বিচারপতি কেভি অরবিন্দের ডিভিশন বেঞ্চে।

ভারতীয় ফৌজদারী আইনের (সিআরপিসি) ৩২১ ধারা অনুযায়ী সরকারি অথবা সহকারি সরকারি যে আইনজীবীর হাতে সংশ্লিষ্ট মামলা রয়েছে, তিনি আদালতের সম্মতি সাপেক্ষে রায় ঘোষণার আগে যে কোন সময় কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিচারাধীন মামলা প্রত্যাহার করার আবেদন করতে পারেন।
তাই সরকারি আইনজীবী যে সিদ্ধান্ত নিতে পারেন, তা সরকার নিতে পারে না। জনস্বার্থ মামলায় এমন দাবি সহ সরকারি নির্দেশিকা খারিজের আবেদন।

আরও পড়ুন- অপারেশন সিঁদুরের ব্যোমিকা আকাশ ছোঁবে, স্কুলেই লিখেছিলেন শিক্ষিকা

প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া এবং বিচারপতি কেভি অরবিন্দের একটি বেঞ্চ আজ আইনজীবী গিরিশ ভরদ্বাজের দায়ের করা একটি জনস্বার্থ মামলার (পিআইএল) আবেদনের উপর এই রায় ঘোষণা করেছেন, যিনি এই বিষয়ে রাজ্য সরকারের আদেশের বৈধতাকে চ্যালেঞ্জ করেছিলেন।

গিরিশ ভরদ্বাজের আদালতে করা আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে, রাষ্ট্রপক্ষ ফৌজদারি মামলা প্রত্যাহারের জন্য সরকারি আইনজীবীদের নির্দেশ দিতে পারে না। তিনি উল্লেখ করেন যে, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৩২১ (মামলা প্রত্যাহার) অধীনে, সরকারি আইনজীবীদেরই এই ধরনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন থানায় দায়ের হওয়া অপরাধমূলক মামলার মধ্যে থেকে যে ৪৩ টি মামলা সরকার বাছাই করেছে, তার প্রত্যেকটিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা অভিযুক্ত।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker