Saturday, July 11, 2026
HomeScroll২৬-এর ভোটের আগে বিজেপির বিধায়ক কমে কত? আরও কমবে?

২৬-এর ভোটের আগে বিজেপির বিধায়ক কমে কত? আরও কমবে?

কলকাতা: আগামী বছর বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Elections 2026) মাথায় রেখে ঘর সাজানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি (BJP)। কিন্তু গোছানো তো দূর, বঙ্গ বিজেপির (Bengal BJP) অবস্থা এখন তাসের ঘরের মতো। শক্তিবৃদ্ধি নয়, ক্রমশ শক্তিক্ষয় হচ্ছে পদ্ম শিবিরের। একসময় বাংলায় তাদের ৭৭ জন বিধায়ক ছিল, কমতে কমতে এসে ঠেকেছে ৬৫-তে। রাজনৈতিক মহলে গুঞ্জন, আরও অনেকেই শাসকদল তৃণমূলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছে, শুধু ‘সবুজ’ সিগনালের অপেক্ষা।

হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অনেকেই বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছেন। উত্তরবঙ্গে মাটি কিছুটা শক্ত ছিল বিজেপির। কিন্তু সেখানেও ভাঙন ধরেছে। সম্প্রতি বিজেপি সাংসদ জন বার্লা (John Barla) তৃণমূলে যোগ দেওয়ার পর মাটি আরও আলগা হয়েছে।

আরও পড়ুন: অমিত শাহের সভাতেও ব্রাত্য দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখনও অনেক দূরে। অথচ প্রায় এক বছর আগেই ভোটের ঢাকে কাঠি ফেলেছেন স্বয়ং নরেন্দ্র মোদি (Narendra Modi)। আলিপুরদুয়ারের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের প্রতি একগুচ্ছ অভিযোগ করেন তিনি। এদিকে শনিবার ২০ ঘণ্টার কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দিল্লি থেকে রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন শাহ। রবিরার কলকাতায় শাহের তিনটি কর্মসূচি রয়েছে।

বোঝাই যাচ্ছে, বিজেপির দুই সর্বোচ্চ নেতা বাংলার বিধানসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কিন্তু বঙ্গ বিজেপি-র যা অবস্থা তাতে মোদি-শাহের তৎপরতা আগামী বছর আদৌ কতটা প্রভাব ফেলবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto