Friday, May 1, 2026
Homeভয়ে কাঁটা পাকিস্তান! ভারতের হাতে আসছে শক্তিশালী ‘ডিফেন্স সিস্টেম’

ভয়ে কাঁটা পাকিস্তান! ভারতের হাতে আসছে শক্তিশালী ‘ডিফেন্স সিস্টেম’

ওয়েব ডেস্ক: আরও মজবুত হচ্ছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ এবার আরেক শক্তিশালী আকাশসীমা সুরক্ষা ব্যবস্থা আসছে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) হাতে। জানা গিয়েছে, শীঘ্রই ভারতীয় সেনার জন্য আসছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) ‘কিউআরস্যাম’ (QR-SAM) বা কোয়িক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার মিসাইল। প্রায় ৩০ হাজার কোটি টাকার এই প্রকল্পের ছাড়পত্র মিলতে চলেছে চলতি মাসেই।

সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স অ্যাকুইজিশন কমিটি (DAC) এই প্রকল্পে সবুজ সংকেত দিতে চলেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র নিজস্ব উদ্ভাবন বলেই জানা গিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে মুহূর্তের মধ্যে চিহ্নিত করে আকাশেই নিক্রিয় করতে পারবে কিউআরস্যাম। ফলে এটি দেশের বায়ু সীমা সুরক্ষিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন: “ভারত এখন আগের ভারত নেই,” পাকিস্তানকে হুঁশিয়ারি জয়শঙ্করের

এই উদ্যোগকে কেন্দ্র করে আরও একবার সামনে এল ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের সফল বাস্তবায়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আত্মনির্ভরতার অঙ্গীকার করেছিলেন। প্রতিরক্ষা ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। ইতিমধ্যে গুজরাত, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে তৈরি হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র।

এই প্রেক্ষাপটে কিউআরস্যাম প্রকল্প শুধুমাত্র সেনার ক্ষমতা বৃদ্ধির প্রতীকই নয়, বরং একটি আত্মবিশ্বাসী, আত্মনির্ভর ভারতের প্রতিফলন। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই মিসাইল সিস্টেম ভবিষ্যতে ভারতের প্রতিরক্ষার এক অন্যতম স্তম্ভ হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188