Sunday, April 12, 2026
Homeঅমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, রাহুলকে সমন আদালতের

অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, রাহুলকে সমন আদালতের

ওয়েবডেস্ক- ফের অস্বস্তি বাড়ল রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সমন (Summons)  ঝাড়খণ্ড আদালতের (Jharkhand Court) । অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে ৬ আগস্ট রাহুলকে তলব করা হয়েছে। মঙ্গলবার ঝাড়খণ্ড হাইকোর্ট তরফে রাহুলকে আগামী ৬ আগস্ট চাইবাসার (Chaibasa court) একটি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে।

২০১৮ সালে অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে রাহুলের বিরুদ্ধে। রাহুলের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে মানহানিকর মামলা হয়। ওই মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকে গ্রেফতার করা যাবে না বলেও  নির্দেশ দিয়েছে চাইবাসার আদালত।

আরও পড়ুন- “ভারত এখন আগের ভারত নেই,” পাকিস্তানকে হুঁশিয়ারি জয়শঙ্করের

মামলার অভিযোগকারী অ্যাডভোকেট বিনোদ কুমার সাহু জানিয়েছেন, চাইবাসা আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। এদিকে এই ঘটনা এড়াতেই আজই রাহুল গান্ধী আদালতে একটি পিটিশন দাখিল করেছেন। তার পরেই ওই মামলার শুনানিতে আগামী ৬ আগস্ট রাহুল গান্ধীকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। রাহুলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ২০১৮ সালে অমিত শাহ যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন তখনই তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে। রাহুলের মন্তব্য ছিল ‘একজন খুনি কীভাবে বিজেপির সভাপতি হয়? রাহুল সেই সময় বলেছিলেন, একজন খুনিকে বিজেপি সভাপতি হিসেবে মেনে নিতে পারে, তবে কংগ্রেসে এই ঘটনা ঘটে না। রাহুল যখন ওই মন্তব্য করেন তখন তিনি ছিলেন কংগ্রেস সভাপতি। তার পরেই রাহুলের নামে আদালতে মামলা দায়ের করেন চাইবাসার বিজেপি নেতা প্রতাপ কুমার।

দেখুন অন্য খবর-

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto