Friday, June 19, 2026
Homeফ্রান্সে গিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট মেহজাবীন চৌধুরীর

ফ্রান্সে গিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট মেহজাবীন চৌধুরীর

ওয়েব ডেস্ক: কান উৎসব শেষে ফ্রান্সে গিয়েছিলেন মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury) । সেখান থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে (Instagram)। পোস্ট করে তিনি লিখেছেন, ‘ল্যুভর অ্যান্ড লাভ’ (louvre and love) । কালো পোশাক আর সঙ্গে হালকা মেকাপে (Mackup) তাঁর রূপের ঝলক ভক্তদের মনে কেড়েছে।

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury)। গত বছর ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেকটাও হয়েছে মনে রাখার মতো। সিনেমায় (Cinema) অভিষেক, বিয়ে, এরপর স্বামী আদনান আল রাজীবের কান উৎসবে বিশেষ স্বীকৃতি মিলিয়ে দারুণ সময় যাচ্ছে তাঁর। এদিকে কান উৎসব শেষে ফ্রান্সে গিয়েছিলেন মেহজাবীন (Mehazabien Chowdhury)। সেখান থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি ইন্সটাগ্রামে।

আরও পড়ুন: নয়া লুকে আবারও দেখা মিলল বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরীকে

ছবি পোস্ট করে লিখেছেন, ‘ল্যুভর অ্যান্ড লাভ’।ভালোবাসার শহরে তোলা অভিনেত্রীর ছবিগুলো বেশ পছন্দ করছেন তাঁর ভক্ত–অনুসারীরা। এর আগেও একের পর এক পজের ছবি দিয়ে অনুরাগীদের মন কেড়েছে মেহজাবিন। এবারে দেখা গেল তাকে কালো পোশাকে। তার সঙ্গে হালকা মেকাপে গ্ল্যামার যেন ধরছে না অভিনেত্রীর। স্কার্ট আর ক্রপ টপে একের পর এক পোজ দিয়েছেন অভিনেত্রী। যা দেখে ভক্তদের চোখ যেন সরছে না। ‘প্রিয় মালতী’ ছাড়াও মেহজাবীনের আরেকটি সিনেমা ‘সাবা’ বিদেশের উৎসবে প্রশংসিত হয়েছে। সিনেমাটি চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto