Friday, June 19, 2026
Homeবুমরাকে ভয় পাচ্ছি না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক

বুমরাকে ভয় পাচ্ছি না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: বিশ্বের তাবড় ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যে কোনও ফর্ম্যাটে একটা গোটা ব্যাটিং লাইন আপকে একাই ধ্বংস করতে পারেন তিনি। এহেন বোলারকে ভয় পাওয়ারই কথা। কিন্তু ভয় পাচ্ছেন না ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। তিনি জানালেন, কোনও একজন ক্রিকেটারকে ভয় পাওয়ার পক্ষপাতী নয় তাঁর দল।

বুমরাকে ভয় পাওয়া নিয়ে স্টোকস বলেন, “কোনও ভয় নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়। আমরা ওর (বুমরা) ক্লাস জানি এবং যে দলে ও খেলে তাকে কতটা সুবিধা করে দেয় তাও জানি। তবে ভয়ের কথা বললে একেবারেই না। আমি মনে করি না কোনও দলেরই একজন এই সিরিজ একা জেতাতে পারবে। ১১ জনকেই এগিয়ে আসতে হবে। দুই দলের কোনও একজন সাফল্যের চাবিকাঠি বলে আমি মনে করি না।”

আরও পড়ুন: বোলিংয়ে চোটের কোপ, ব্যাটিং বিভাগ মজবুত করে দল সাজাল ইংল্যান্ড

ইংল্যান্ডের জন্য সুখবর হল, পাঁচটা টেস্টের সবক’টায় খেলবেন না বুমরা। বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) টানা খেলে যাওয়ার ফলে পিঠের চোট ফিরে এসেছিল। যার জেরে সিডনি টেস্টের অর্ধেকটায় খেলতেই পারেননি। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে (Anderson-Tendulkar Trophy) সেই একই ভুল করতে নারাজ বুমরা।

আইসিসির টেস্ট ক্রমতালিকার (ICC Test Ranking) এক নম্বর বোলার বলেছেন, “আমাদের পরিকল্পনা করতে হবে। আমি তিনটে টেস্ট খেলার কথা ভেবেছি। তবে সংখ্যাটা এখনও নিশ্চিত নয়। প্রথম টেস্টে অবশ্যই খেলব, তাতে কোনও সন্দেহ নেই। তারপর দেখব, ব্যাপারটা কেমন যায়। ওয়ার্কলোড কেমন হচ্ছে, সিরিজের কী অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তিনটে টেস্টে খেলার মতো অবস্থায় আছি।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto