Thursday, July 16, 2026
HomeScrollগ্রেফতারি এড়াতে ত্রিপুরা হাইকোর্টে অভিষেক! মামলার শুনানিতে কী নির্দেশ দিল আদালত?
Abhishek Banerjee

গ্রেফতারি এড়াতে ত্রিপুরা হাইকোর্টে অভিষেক! মামলার শুনানিতে কী নির্দেশ দিল আদালত?

ত্রিপুরায় দায়ের হওয়া একটি মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

ওয়েব ডেস্ক: ত্রিপুরায় দায়ের হওয়া একটি মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গ্রেফতারি এড়াতে ত্রিপুরা হাইকোর্টের (Tripura High Court) দ্বারস্থ হওয়ার পর শুক্রবার মামলার শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, আগামী ২১ অগাস্ট পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না। ওই দিনই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

মামলার সূত্রপাত ২০২১ সালের অগাস্ট মাসে। সে সময় ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তৃণমূলের কয়েকজন যুবনেতাকে রাস্তায় আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তের উপর হামলার অভিযোগ সামনে আসে। ঘটনায় কয়েকজন নেতা-কর্মী আহত হন বলে দাবি করা হয়, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলকে সমন পাঠাল সিবিআই

এরপর কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলে খোয়াই থানায় অবস্থান বিক্ষোভে সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতারা। ধৃতদের মুক্তির দাবিতে তাঁরা থানার সামনে অবস্থান করেন। পরে জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় গ্রেফতার নেতাদের আদালতে তোলা হয়। সেই সময়ও পরিস্থিতির উপর নজর রাখছিলেন অভিষেক।

তৃণমূলের অভিযোগ ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছিল। অন্যদিকে, ওই দিনের থানার সামনে অবস্থান ও বিক্ষোভকে কেন্দ্র করেই মামলা রুজু করে ত্রিপুরা পুলিশ। সেই মামলায় খোয়াই আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায়। এরপরই তিনি ত্রিপুরা হাইকোর্টের শরণাপন্ন হন। শুক্রবারের শুনানিতে আদালত অন্তর্বর্তী স্বস্তি দিয়ে জানিয়েছে, আগামী ২১ অগাস্ট পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না। ফলে আপাতত আইনি চাপ কিছুটা কমল তৃণমূলের শীর্ষ নেতার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot