Friday, March 13, 2026
Homeবাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে চীন, কী নিয়ে আলোচনা?

বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে চীন, কী নিয়ে আলোচনা?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান যুদ্ধের (Israel-Iran War) আঁচ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রায় প্রতিদিনই রুদ্ধদ্বার বৈঠকে বসছেন বিভিন্ন দেশের শীর্ষ কর্তারা। এর মাঝেই এশিয়ায় দেখা গেল নতুন সমীকরণ। কারণ এবার প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan) এবং বাংলাদেশকে (Bangladesh) নিয়ে এক টেবিলে আলোচনায় বসল চীন (China)। সম্প্রতি চীনের কুনমিংয়ে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে বসেছে চীন, পাকিস্তান ও বাংলাদেশ। এই নতুন মেরুকরণে নয়াদিল্লিতে বাড়ছে উদ্বিগ্নতা।

জানা গিয়েছে, এই বৈঠকে মূলত ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য এবং জলসম্পদ-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এই উপলক্ষে চীনের ইউনান প্রদেশের রাজধানীতে উপস্থিত ছিলেন তিন দেশের বিদেশসচিব। পরে চীন এবং পাকিস্তান যৌথ বিবৃতি দিয়ে জানায়, তারা এবং বাংলাদেশ একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। যদিও বিবৃতিতে দাবি করা হয়েছে, এই জোট কোনও তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, কূটনৈতিক মহলের মতে, বার্তাটি স্পষ্ট— টার্গেট ভারত।

আরও পড়ুন: জ্বলছে মধ্যপ্রাচ্য! ইরানের পর আরও এক দেশে হামলা চালাল ইজরায়েল

বৈঠকের ফাঁকে চীনের উপ-বিদেশমন্ত্রী সান ওয়েইডং আলাদাভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বিদেশসচিব রুহুল আলম সিদ্দিকি এবং পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। চীনা বিদেশ মন্ত্রকের তরফে আলাদা করে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান দু’জনেই চীনের গুরুত্বপূর্ণ বন্ধু ও প্রতিবেশী। এই ত্রিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে অঞ্চলে শান্তি, স্থিতাবস্থা এবং উন্নয়ন আনবে বলেও দাবি তাঁদের।

কূটনৈতিক সূত্রে খবর, এই আলোচনার নেপথ্যে বড় ভূমিকা পালন করছেন বাংলাদেশের বর্তমান প্রশাসনিক প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। অন্যদিকে, পাকিস্তানও এই ‘নতুন’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। ইসলামাবাদ মনে করছে, ভারত-বিরোধী প্রচারে বাংলাদেশকে পাশে পেলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে বড়সড় পরিবর্তন আনা সম্ভব।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel