Friday, June 19, 2026
Homeচকমকে কভারে মজেছে মন? ফোনের বিপদ বাড়ছে কিন্তু!

চকমকে কভারে মজেছে মন? ফোনের বিপদ বাড়ছে কিন্তু!

ওয়েব ডেস্ক: বর্তমান দিনে মোবাইল ফোন (Mobile Phone) শুধু বিলাসিতাই নয় প্রয়োজনীয়তাও বটে। রোজের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই যন্ত্র। বিশেষ করে কোভিডের (Covid) পর থেকে ফোনের চাহিদা আরও বেড়েছে। তবে বিলাসি মন কি আর শুধু প্রয়োজন বোঝে? শখ করে নিজের নামি বেনামি ফোন (Mobile Phone) সাজিয়ে তোলে নিত্যনতুন ফোন কভারে (Trending Backcovers)। গড়িয়াহাট (Gariahat) হোক বা শ্যামবাজার (Symbazar) ব্যস্তদিনে একটু ফাঁকা সময় পেলেই লোকজন ঢু মারে ফোন কভারের (Phone Cover) দোকানে। বিক্রেতারা পসরা সাজিয়ে বসেন রকমারি কভারে। তবে আপনি কি জানেন কোন কভার আপনার ফোনকে সুরক্ষিত (Phone Safety) রাখে? সৌন্দর্যের লোভে অনেকেই তুলনামূলক মোটা ও ভারী কভার ব্যবহার করেন। জানলে অবাক হবেন এতেই কিন্তু লুকিয়ে বিপদ।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান দিনে স্মার্টফোনের (Smartphone) একটি বড় সমস্যা হচ্ছে খুব দ্রুত ফোন গরম (Extra Heat) হয়ে যাওয়া। এই সমস্যা অ্যান্ড্রয়েড, আইওএস দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ফোনের ব্যাটারি (Mobile Battary) খরচের সঙ্গে ফোন গরম হওয়ার সম্পর্ক রয়েছে। চটজলদি চার্জ (Charge) ফুরোলেই ফোন বেশি তেতে যায়। ফোনের তাপ বাইরে বের করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয় সব ফোনেই। তবে নিত্যনতুন ফোন কভার ব্যবহারের ফলে ফোনের তাপ বাইরে বেরোতে পারে না। ব্যাক কভার ভারী ও মোটা হলে ঝুঁকি আরও বেড়ে যায়!

আরও পড়ুন: পাহাড়ের রানি দার্জিলিংয়ে বন্ধ অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কবে খুলবে?

কী সমস্যা হয় ফোনে?
ফোনের ভারী ব্যাক কভার হট সিঙ্কে বাঁধা দেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যার ফলে ফোনের অনেক যন্ত্রাংশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। সবুজ রঙের লাইন (Green Line) চোখে পড়ে অনেক ফোনে। যার মূল কারণ কিন্তু বাড়তি তাপ। ফোনের স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস পায়। এমনকি সদ্য কেনা ফোনও পড়ে এই একই সমস্যার মুখে। ঝাপসা হয়ে যায় ফোনের ক্যামেরাও (Camera)।

সমস্যা সমাধানের উপায় কী?
ফোন কভার ছাড়া ফোন ব্যবহার করা ঝুঁকির। কারণ যে কোনও সময়ে হাত থেকে পড়ে খোয়া যেতে পারে আপনার সাধের ফোনটি। তাই এই সমস্যা সমাধানে একবারে হালকা ফোন কভার ব্যবহার করতে পারেন। এতে ফোন সুরক্ষিত থাকবে। তবে বিশেষ কিছু সময় যেমন চ্যাটিং, গ্যামিং, চার্জিং এর সময় ফোনের কভার খুলে রাখা দরকার।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto