Friday, June 19, 2026
Homeহাতা-খুন্তি থেকে লাঠি! হরিদ্বারে ধুন্ধমার, পর্যটকদের সঙ্গে জুতো দোকানের মালিকদের হাতাহাতি

হাতা-খুন্তি থেকে লাঠি! হরিদ্বারে ধুন্ধমার, পর্যটকদের সঙ্গে জুতো দোকানের মালিকদের হাতাহাতি

ওয়েবডেস্ক– হরিদ্বারে (Haridwar) ধুন্ধমার। বেশ কিছু জুতোর দোকানের মালিকে সঙ্গে একদল পর্যটকদের (Tourist) হাতাহাতি থেকে রণক্ষেত্রের চেহারা নিল হর কি পৌরি ঘাট (Har Ki Pauri) এলাকা । লাঠি থেকে শুরু করে হাতা-খুন্তি দিয়ে দুপক্ষের মারপিট। একে অপরকে লক্ষ্য করে হাতা-খুন্তি ছুঁড়তে থাকে। কর্মকর্তারা জানিয়েছেন, ছোটখাটো ঝগড়া থেকে শুরু করে দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

রক্তারক্তি কাণ্ড ঘটে। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, একজনের পিঠে রক্ত লেগে আছে। তিনজন মিলে একজনকে ধরে আছে, আর অপর একজন বড় লাঠি নিয়ে মারছে। চড়, থাপ্পড় কিল-ঘুষি কিছু বাকি নেই। কড়ার মধ্যে থেকে হাতা-খুন্তি বের করে একে অপরের উপর আঘাত করে।  একজনকে দেখা যায় পায়ে পড়ে করুণা ভিক্ষা করতে, ততক্ষণ পর্যন্ত এই মারধর চলতে থাকে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা, বিপদসীমার উপর দিয়ে বইছে সুবর্ণরেখার জল

হরিদ্বার পুলিশ কর্মকর্তা রীতেশ শাহ (Haridwar police official Ritesh Shah)  জানিয়েছেন, খুব ছোট ঘটনা থেকেই ঝগড়া শুরু হয়। সেটাই কিছুক্ষণ পরে বড় আকার নেয়। যারা হরিদ্বারের ধর্মীয় মর্যাদা এবং শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের কোনও অবস্থাতেই রেহাই দেওয়া হবে না। বিশেষ করে এমন পবিত্র স্থানগুলিতে, যেখানে সারা দেশ থেকে ভক্তরা আসেন, সেখানে যারা শৃঙ্খলাহীনতা এবং অশান্তি ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিসি টিভি ফুটেজ খতিয়ে স্ক্যান করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

দেখুন আরও খবর-

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto