Friday, June 19, 2026
Homeকালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু নাবালিকার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু নাবালিকার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নদিয়া: ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক ১৩ বছরের নাবালিকার (Child Death in kaligunj)। অভিযোগ, কেউ বা কারা বোমা ছুড়েছেন। সেই বোমা ফেটেই মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় এক্স হ্যান্ডেল এ পোস্ট রাজ্য পুলিশের। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বোমাবাজির ঘটনায় নাবালিকার মৃত্যুতে জেলা নির্বাচনী আধিকারিকের থেকে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠালেন সিইও।

নদিয়ার কালীগঞ্জের মেলেন্দি এলাকার ঘটনা। এক শিশু বাড়ি ফিরছিল। সেই সময় আচমকা ছোড়া বোমার আঘাতে তার মৃত্যু হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। বোমার আঘাতে বেঘোরে প্রাণ খোয়ালো চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি এই ঘটনায় মর্মাহত। বিস্ফোরণে এক মেয়ের মৃত্যুর পরে আমি হতবাক এবং গভীরভাবে দুঃখিত। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে।

আরও পড়ুন: কালীগঞ্জে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

ভোট পরবর্তী হিংসায় বোমার আঘাতে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার বড় চাঁদ ঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন (১০)। অভিযোগ ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজি করে। সেই সময় ওই নাবালিকা বোমার আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এলাকাবাসী এবং পরিবারের অভিযোগ আজ ভোট গণনা চলাকালীন নবম রাউন্ডের শেষে যখন তৃণমূল এগিয়ে থাকে তখনই এই পরিবারের উপর চড়া হয় স্থানীয় ব্লক সভাপতি নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারপর বোমাবাজি শুরু হয় বাড়িতে। ছোট্ট নাবালিকা স্নান করতে যাওয়ার সময় তার গায়ে বোমা লাগে এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যু হয় নাবালিকা। অভিযোগ, নাবালিকার পরিবার সিপিআইএম করে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে বারংবার তাদেরকে হুমকি দেয়া হয়েছে এর আগেও ভোট চলাকালীন তাদেরকে হুমকি দেয়া হয়েছে। অবিলম্বে অভিযুক্ত তৃণমূলের ভূত সভাপতিকে গ্রেপ্তার এবং তার শাস্তির দাবি তুলেছে পরিবার। ঘটনায় গ্রেফতার হয়েছে আদর আলী শেখ।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto