Sunday, June 21, 2026
Homeরাহুল-পন্থের শতরান, বড় লিডের পথে ভারত

রাহুল-পন্থের শতরান, বড় লিডের পথে ভারত

স্পোর্টস ডেস্ক: অনবদ্য শতরান করলেন কে এল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থ। রাহুল প্রথম ইনিংসেও ভালো খেলছিলেন, মনোসংযোগ নষ্ট করে খোঁচা দিয়ে আউট হন। দ্বিতীয় ইনিংসে একবার খোঁচা দিয়ে ফেলেন তিনি, কিন্তু গালিতে দাঁড়ানো হ্যারি ব্রুক ক্যাচ ফেলে দেন। তারপর আর সুযোগ দেননি ভারতীয় ওপেনার। রাহুলের এই ইনিংস এক কথায় ‘হাইক্লাস’। আর পন্থের সেঞ্চুরি বরাবরের মতোই বিস্ফোরক।

হেডিংলি টেস্টে চতুর্থ দিনের শুরুতেই আউট হয়ে যান ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ব্রাইডন কার্সের বলে প্লেড অন হন তিনি। এরপর ঋষভ পন্থ (Rishabh Pant) নামেন। রাহুল-পন্থ যুগলবন্দিকে একাধিকবার বিট করেছেন ইংলিশ বোলাররা। কিন্তু আউট করতে পারেননি। রাহুল ছিলেন শান্ত, সংযত, আর পন্থ নিজস্ব আক্রমণাত্মক খেলা চালিয়ে গিয়েছেন। ১৩০ বলে ১০০ রান করে অপরাজিত আছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত তিন উইকেট হারিয়ে ২৬৬ করেছে, লিড ২৭২ রানের।

আরও পড়ুন: সৌরভের সঙ্গে তিন মাস কথা বলেননি লক্ষ্মণ, জানেন কেন?

লিডসের এই উইকেট এখনও যথেষ্ট ব্যাটিং সহায়ক। গৌতম গম্ভীর নিশ্চয়ই ৩৫০ থেকে ৪০০ রানের টার্গেট দিতে চাইছেন ইংল্যান্ডকে। সেঞ্চুরি যেহেতু হয়ে গিয়েছে, আশা করা যায় আরও বেশি আক্রমণাত্মক হবেন পন্থ এবং রাহুল।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto