Sunday, June 21, 2026
Homeকতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণুকেন্দ্রের? তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে আশঙ্কা

কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণুকেন্দ্রের? তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে আশঙ্কা

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের রণডঙ্কা। অব্যাহত হামলা-পাল্টা হামলা। আমেরিকার পর এবার ইরানের ‘সুরক্ষিত’ ফরডো পরমাণুকেন্দ্রে হামলা ইজরায়েলের। ইরানের ফরডো পরমাণুকেন্দ্রে (Damage Fordow) হামলা চালাল ইজরায়েল (Iran Israel Conflict)। সোমবার ইজরায়েলের জেরুজালেমে হামলার প্রতিবাদেই এই প্রত্যাঘাত IDF-এর। মনে করা হচ্ছে, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রটিকে ধ্বংস করতেই আমেরিকা ও ইজরায়েল (Israel) হামলা (Conflict) চালাচ্ছে। একের পর এক হামলায় ওই পারমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানো নিয়ে আতঙ্ক বাড়ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও খবর মেলেনি।

ইরান দাবি করেছে, জনগণ নিরাপদে রয়েছে। তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না। ম্যাক্সারের উপগ্রহচিত্র অন্য কথা বলছে! উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে যে ইরানের ফোর্ডো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলায় গভীরভাবে সমাহিত স্থান এবং ইউরেনিয়াম সমৃদ্ধকারী সেন্ট্রিফিউজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে – এবং সম্ভবত ধ্বংস হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা এপি দাবি করেছে, আমেরিকার রবিবারের হামলার পরে অন্তত একটি গহ্বর দেখা গিয়েছে নাতান্‌জ পরমাণু কেন্দ্রে। যে উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, ১৬ ফুট (পাঁচ মিটার) গভীর গর্ত তৈরি হয়েছে। সংবাদ সংস্থা এপি আরও জানিয়েছে, পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে এই গহ্বর দেখা দিয়েছে।

আরও পড়ুন: ইরানে বড় হামলা ইজরায়েলের ধ্বংস ৬ সেনা ঘাঁটি-১৫ ফাইটার জেট

রবিবার ভোরে মার্কিন বাহিনীর আক্রমণের মতো আক্রমণ থেকে রক্ষা পেতে, ইরান তার পারমাণবিক কর্মসূচির বেশিরভাগ অংশ ভূগর্ভস্থ সুরক্ষিত স্থানে রয়েছে। উপগ্রহচিত্র প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ওই পরমাণুকেন্দ্রের একাধিক প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে!স্যাটেলাইট ছবিতে ছয়টি গর্ত দেখা যাচ্ছে যেখানে বাঙ্কার-বিধ্বংসী বোমাগুলি পাহাড়ের ভেতরে ঢুকে পড়েছে বলে মনে হচ্ছে। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলের চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। বাতাসে হালকা ধূসর ধোঁয়া ছড়িয়ে পড়ারও ইঙ্গিত মিলেছে। ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘‘ফোরডো শেষ!’’তিনটি পরমাণুকেন্দ্রের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পর্যন্ত জানায়নি ইরান। এর আগে ইজরায়েলও এই নাতান্‌জ পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তখন সেখানে মাটির উপরে যে ‘সেন্ট্রিফিউজ হল’ ছিল, তা ক্ষতিগ্রস্ত হয়।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto