Tuesday, July 7, 2026
HomeScrollশো-রুমে ভয়াবহ আগুন, আগুনের গ্রাসে ৬০টি বাইক

শো-রুমে ভয়াবহ আগুন, আগুনের গ্রাসে ৬০টি বাইক

শো-রুমে থাকা আসবাব, কম্পিউটার-সহ অন্য জিনিসও আগুনে পুড়ে নষ্ট হয়েছে

ওয়েব ডেস্ক: পুনের একটি মোটরবাইক শো-রুম ও সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আগুনে পুড়ে ছাই ৬০টি মোটরবাইক। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পুনের তরবাগ এলাকার বুন্দ গার্ডেন রোডের একটি মোটরবাইক শোরুম ও সার্ভিস সেন্টারে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

সূত্রের খবর, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বুন্দ গার্ডেন রোডের ওই শো-রুমে আচমকা আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। ওই শো-রুমটি তিনতলা একটি বাড়ির একতলায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বীভৎস ধোঁয়ায় ভিতরে আটকে পড়েন এক ব্যাক্তি। দমকল কর্মীরা ভিতরে প্রবেশ করে তাঁকে নিরাপদে উদ্ধার করে। আগুনে পুড়ে ছাই ৬০টি মোটরবাইক। শো-রুমে থাকা আসবাব, কম্পিউটার-সহ অন্য জিনিসও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন: হাসপাতাল দুর্নীতি কাণ্ডে আপ নেতার বাড়ি হানা দিল ইডি

পুলিশ সূত্রে খবর, ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে কুলিং অপারেশন চলছে। বিধ্বংসী আগুনে শো-রুমে থাকা নতুন মোটরবাইক ও সার্ভিসিং এর জন্য রাখা বাইকও পুড়ে চাই হয়েছে। এছাড়া আগুনের গ্রাসে বৈদ্যুতিক তার, যন্ত্রপাতি, ব্যাটারি ও নথিপত্রও। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d