Sunday, May 24, 2026
Homeবিনোদনভিকি ও ক্যাটরিনার হবু সন্তানের জন্য কী পরামর্শ 'বলিউড খিলাড়ি'র
Katrina's Baby Bump

ভিকি ও ক্যাটরিনার হবু সন্তানের জন্য কী পরামর্শ ‘বলিউড খিলাড়ি’র

ক্যাটরিনির বেবি বাম্পের ছবি প্রকাশ করে মাতৃত্বের খবর জানালেন তারকা যুগল

ওয়েব ডেস্ক: ২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসোর্ট ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের অন্যতম প্রিয় তারকা যুগল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল(Katrina Kaif-Vicky Kaushal)। তাদের দাম্পত্য জীবন নিয়ে ভক্ত- অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ের পর বেশ কয়েকবার ক্যাটরিনার ‘মা’ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। ক্যাটরিনির বেবি বাম্পের(Baby Bump) ছবি প্রকাশ করে মাতৃত্বের(Expected Mother) খবর জানালেন তারকা যুগল। মঙ্গলবার ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁদের প্রথম সন্তানের আগমনের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইনস্ট্রাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করে সকলকে আগত সন্তানের কথা জানান এই দম্পতি।

অভিনেতা অক্ষয় কুমার(Akshay Kumar) তাঁর ‘নমস্তে লন্ডন’(Namaste London) সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তাঁর স্বামী এবং অভিনেতা ভিকি কৌশলকে তাঁদের প্রথম সন্তানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার ক্যাটরিনা এবং ভিকি তাঁদের অনুরাগীদের জন্য প্রেগন্যান্সির ঘোষণা করেন। যে খবরে তাঁদের বন্ধু, পরিবার এবং অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন। লিখেছেন,‘ তোমাদের জন্য আমি খুবই খুশি। আমি জানি তোমরা দু’জন সেরা বাবা-মা হবে।’  অক্ষয় আরও লেখেন, ‘দয়া করে বাচ্চাকে ইংরাজি আর পঞ্জাবি দুটোই শিখিও। অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। জয় মহাদেব।’

আরও পড়ুন:শাখরুখের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে আপ্লুত গৌরী, স্বামীকে আবেগঘন পোস্ট

এবার শোনা যাচ্ছে ২০২৫ সালেই নাকি তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ইতিমধ্যেই আট মাসের গর্ভবতী নাকি ক্যাটরিনা! ভিকি-ক্যাট অবশ্য ঠিক এ ব্যাপারে মুখ খোলেননি। তবে একটি সূত্র তাদের সন্তানের সম্ভাব্য জন্ম তারিখ প্রকাশ করেছে। ‘বলিউড হাঙ্গামা’ একটি প্রতিবেদনে জানাচ্ছে যে ক্যাটরিনা আগামী ১৫ থেকে ৩০ অক্টোবর এর মধ্যে সন্তানের জন্ম দেবেন। প্রতিবেদনে আরো জানানো হয়েছে যে তারকা যুগল বিষয়টি আপাতত গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভবত সন্তান জন্মের পরেই আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করতে চান।


প্রসঙ্গত, বিয়ের আগেও অন্যান্য তারকা যোগাযোগের মতন ভিকি ক্যাটরিনা প্রেমের খবর গোপনে রেখেছিলেন। বিয়ের পর ‘কফি উইথ করন'(Coffee with Karan) অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাদের প্রেম- জীবন নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। অভিনেত্রী মুখে শোনা গিয়েছিল,’ভিকির বিষয়ে আমি বেশি কিছু জানতামও না, তার নাম শুনেছিলাম। কখনো তার সঙ্গে যোগাযোগ হয়নি। কিন্তু তারপর যখন দেখা হয়েছিল ও আমার মন জয় করে নিয়েছিল।’
ভিকির প্রতি এই দুর্বলতার কথা প্রথম ক্যাট জানিয়ে ছিলেন চিত্রপরিচালক জোয়া আখতারের(Zoya Akhtar) কাছে। কারণ জোয়ার পার্টিতেই দুজন কাছাকাছি এসেছিলেন। ক্যাটরিনার ভাষায় ব্রিটিশ সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। হঠাৎ ঘটা বলা যেতে পারে। তার ভাষায় ‘এটি সম্পূর্ণই ভাগ্যের লিখন। পুরো স্বপ্নের মত মনে হচ্ছিল ‘।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D