Thursday, July 2, 2026
HomeScrollটানা ১৮ দিন বন্ধ একাধিক দুরপাল্লার ট্রেন, কবে থেকে? চরম দুর্ভোগের আশঙ্কা

টানা ১৮ দিন বন্ধ একাধিক দুরপাল্লার ট্রেন, কবে থেকে? চরম দুর্ভোগের আশঙ্কা

২৩ অক্টোবর পর্যন্ত একগুচ্ছ দূরপাল্লা বাতিল, কোন কোন ট্রেন বাতিল দেখে নিন

কলকাতা: পুজো শেষ হতে না হতেই নিত্যযাত্রীদের দুর্ভোগের আশঙ্কা। বর্ধমান-দুর্গাপুর শাখায় ইন্টারলকিং-এর কাজ শুরু হবে। তার জেরেই বাতিল করা হচ্ছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন (Train Cancel)। শুক্রবার, একাদশীর দিনই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এক-দু’দিন নয়, একটানা ১৮ দিন (18 Consecutive Days) ধরে চলবে কাজ। ফলে, বহু ট্রেন বাতিল হচ্ছে। আগামী ৬ অক্টোবর থেকে আঘামী ২৩ অক্টোবর পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে বর্ধমান-দুর্গাপুর শাখায় ইন্টারলকিং-এর কাজ। ফলে, দীর্ঘ তালিকায় নাম উঠেছে জনপ্রিয় একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেনের। যাত্রীদের অনেককেই হয় বিকল্প পথে যাত্রা করতে হবে, নয়তো বাতিল করতে হবে টিকিট। শুধু তাই নয়, একাধিক মেমু ও ইন্টারসিটি ট্রেনও টানা কয়েক দিন বন্ধ থাকবে। রেল সূত্রে খবর, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের স্বার্থেই এই দীর্ঘ ইন্টারলকিংয়ের কাজ। কিন্তু যাত্রীদের দুর্ভোগ যে বাড়বে তা নিয়ে সংশয় নেই। বিশেষত, উৎসব-পরবর্তী সময়ে যখন ভিড় বাড়ে, তখন এমন সিদ্ধান্তে চরম সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা। রেল জানিয়েছে, কয়েকটি ট্রেন বিকল্প পথে চালানো হবে। বাতিলের লম্বা তালিকা সই জন্য বহু যাত্রীর টিকিট ফেরত নেওয়া ছাড়া গতি থাকবে না।

আরও পড়ুন: ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনেরব প্রতিমা সংরক্ষণের সিদ্ধান্ত রাজ্যের

২৪ অক্টোবর থেকে শুরু করে একে একে বাতিল হচ্ছে Coalfield Express, Black Diamond Express, Kolkata–Ara Express, Gwalior–Howrah Chambal Express সহ বহু দূরপাল্লার ট্রেন। ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে ধাপে ধাপে বাতিল থাকবে Bhopal Weekly Express, Durgiana Express, Nangal Dam Gurumukhi Express, Sealdah Sampark Kranti Express সহ আরও একাধিক ট্রেন। ঘুরপথে চালানো হবে বহু ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এক্সপ্রেস ও মিইএমইউ ট্রেনেরও। অন্য রুটে চলবে হাওড়া-মোকামা এক্সপ্রেস,দেওঘর – হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। হাওড়া-রাঁচি শতাব্দী, রাঁচি – হাওড়া শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO