Tuesday, June 30, 2026
HomeScrollডোমকল SIR ওয়াররুম পরিদর্শনে জেলা পর্যবেক্ষক ঋতব্রত ব্যানার্জি
Ritabrata Banerjee

ডোমকল SIR ওয়াররুম পরিদর্শনে জেলা পর্যবেক্ষক ঋতব্রত ব্যানার্জি

কাজের অগ্রগতি ৯০%—ব্লক ও টাউনের প্রশংসা

মুর্শিদাবাদ: ডোমকল (Domkal) ব্লক ও টাউনের জনকল্যাণ মাঠে স্থাপিত SIR ওয়াররুম শনিবার পরিদর্শন করলেন জেলা পর্যবেক্ষক ও তৃণমূল নেতা ঋতব্রত ব্যানার্জি। পরিদর্শন শেষে তিনি জানান, ডোমকল SIR কার্যক্রমে রাজ্যের মধ্যে অন্যতম অগ্রগামী। ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। মানুষের দ্রুত পরিষেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

ঋতব্রত ব্যানার্জি জানান, অভিষেক ব্যানার্জির নির্দেশে তিনি বর্তমানে মুর্শিদাবাদ জেলায় রয়েছেন এবং আগামী কয়েকদিন জেলার প্রতিটি বিধানসভা এলাকায় SIR কার্যক্রম খতিয়ে দেখবেন। প্রতিটি বিধানসভার কাজ পর্যালোচনা করে রিপোর্ট প্রস্তুত করা হবে এবং পরে সেই রিপোর্ট সরাসরি কলকাতায় অভিষেক ব্যানার্জির কাছে জমা দেওয়া হবে।

আরও পড়ুন: রাজ্যে অনিয়ন্ত্রিত টোটো চলাচলে বাড়ছে যানজট, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পথে পরিবহন দফতর

৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হওয়া SIR প্রক্রিয়ার মূল উদ্দেশ্য—বৈধ ভোটার তালিকা সুরক্ষিত রাখা এবং অভিযোগ-ভিত্তিক অসঙ্গতি দূর করা। সরকারি স্তরে BLO-রা কাজ সামলালেও দলীয় পর্যায়ে নজরদারিতে যুক্ত রয়েছেন BLA-2 কর্মীরা।

জেলা পর্যবেক্ষক জানান, ২৪ ঘণ্টা ওয়াররুম মনিটরিং চালিয়ে দেখা হচ্ছে কোনো প্রোটোকল বা রিপোর্টিং স্ট্রাকচার যাতে বাদ না পড়ে। বিশেষ নজর দেওয়া হয়েছে সীমান্তঘেঁষা ডোমকল, জলঙ্গি ও রাণীনগরের মতো স্পর্শকাতর এলাকায়। সব মিলিয়ে, SIR কার্যক্রমে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ও দলীয় সমন্বয় দৃঢ় হয়েছে বলে দাবি ঋতব্রতের। ডোমকলের অগ্রগতিতে তিনি স্পষ্ট সন্তোষ প্রকাশ করেন।

দেখুন আরও  খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO