Friday, June 12, 2026
HomeBig newsবাভুমা ফিরতেই জয়! রেকর্ড রান তাড়া করে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা
India Vs South Africa

বাভুমা ফিরতেই জয়! রেকর্ড রান তাড়া করে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা

বিশাখাপত্তনমেই ফাইনাল, ভারতের রায়পুর দুর্গ জয় করল প্রোটিয়ারা

ওয়েব ডেস্ক: রায়পুরের স্টেডিয়ামে থেমে গেল ভারতের বিজয়রথ। বাভুমা ফিরতেই জয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা। ফের একটা বড় রান তাড়া। কিন্তু এবার ছোট ছোট পার্টনারশিপ জিতিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। এককথায় বললে, একটা রানের পাহাড় পর করে ম্যাচ (India Vs South Africa) জয় করা দেখাল প্রোটিয়া দল।

বুধবারের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় ভারতীয় দল। যশস্বী ২২, তারপর রোহিত ১৪ রানে আউট। ৬২ রানে দুই ওপেনার সাজঘরে। এই সময় ম্যাচের হাল ধরেন কোহলি (Virat Kohli) এবং গাইকোয়াড (Rituraj Gaikwad)। দুজনের মধ্যে ১৯৫ রানের বিশাল পার্টানারশিপ হয়। একটা সময় মনে হচ্ছিল, ৪০০ রানের গন্ডি পেরিয়ে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু ফিনিশিংয়ের অভাবটা আরও একবার ভারতকে রুখে দিল ৩৫৮ রানে।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে নতুন জার্সি উন্মোচন রোহিতের!

বুধবারের ম্যাচে ৯৩ বলে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট। এটি তাঁর ওডিআই কেরিয়ারের ৫৩তম এবং আন্তর্জাতিক ক্রিকেটের ৮৪তম সেঞ্চুরি। ৮৩ বলে ১০৫ রান করেন রুতুরাজ। শেষদিকে ওয়াশিংটন রান না পেলেও অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) ঝোড়ো ৬৬ রানের ইনিংস ভারতকে ৩৫০ রানের গণ্ডি পার করায়। এদিন জাদেজার ব্যাট থেকেও আসে ২৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মার্কো ইয়ানসন। এছাড়াও একটি উইকেট পান নান্দ্রে বার্গার।

৩৫৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ডি কক আউট হন। তাঁর উইকেট তুলে নেন অর্শদীপ। কিন্তু তারপর ক্রিজে আসেন বাভুমা (Temba Bavuma)। ক্যাপ্টেনের সঙ্গে ৯৯ রানের পার্টনারশিপ হয় মার্করামের। বাভুমাকে ৪৬ রানে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু তারপর ফের স্কোরবোর্ডের হাল ধরেন মার্করাম। ব্রিটজকির সঙ্গে ৭০ রানের পার্টনারশিপ। মাঝে সেঞ্চুরিও হাঁকান। কিন্তু ১১০ রানে হর্ষিতের শিকার হন তিনি। ব্রেভিস এসে ফের খেলা ধরেন। আবার একটা ৯২ রানের পার্টনারশিপ। ব্রিটজকি করেন ৬৮ রান, ব্রেভিসের ব্যাট থেকে আসে ৫৪ রানের ঝোড়ো ইনিংস। মাঝে ডি জর্জি ১৭ রানে রিটায়ার্ড হার্ট হন। কিন্তু তাতেও জয় থেমে থাকেনি দক্ষিণ আফ্রিকার। তবে ভারত এই ম্যাচে হারলেও বেঁচে রইল সিরিজের তৃতীয় ম্যাচ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d