Friday, June 19, 2026
HomeScrollরেলে না চাইলেও পাবেন লোয়ার বার্থ! কীভাবে? জানুন বড় আপডেট
Automatic Lower Berth Allotment

রেলে না চাইলেও পাবেন লোয়ার বার্থ! কীভাবে? জানুন বড় আপডেট

কোন নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল? জেনে নিন আগেভাগে

ওয়েব ডেস্ক: দেশের পরিবহণ ব্যবস্থায় একটা বপড় ভূমিকা পালন করে ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন লাখো মানুষ ট্রেনে চড়ে পাড়ি দেন দূরের বা কাছেপিঠের গন্তব্যে। সেই কারণেই রেলের নিয়মের কোনও বদল হলে সকলের সেটা জেনে রাখা জরুরি। আর এবার আসন সংরক্ষণ (Rail Seat Reservation) নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

দূরপাল্লার ট্রেনে সিনিয়র সিটিজেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের বাড়তি সুবিধা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। এবার থেকে রেলের বয়সভিত্তিক নিয়ম অনুযায়ী সিনিয়র সিটিজেন এবং ৪৫ বছরের ঊর্ধ্ব মহিলা যাত্রী এবং বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য বরাদ্দ করা হল লোয়ার বার্থ (Automatic Lower Berth Allotment)। যদিও কোচ অনুযায়ী এই সংরক্ষণ আলাদা হতে চলেছে। এখন একনজরে দেখে নিন, কোন কোচে কাদের জন্য কতগুলি আসন বরাদ্দ থাকতে চলেছে।

আরও পড়ুন: বিমান পরিষেবায় চরম বিশৃঙ্খলা, নতুন কী কী নির্দেশ দিল DGCA?

সিনিয়র সিটিজেন, ৪৫ বছরের ঊর্ধ্ব মহিলা এবং গর্ভবতী যাত্রীদের জন্য সংরক্ষিত লোয়ার বার্থের সংখ্যা

  • স্লিপার (SL): প্রতি কোচে ৬–৭টি আসন বরাদ্দ
  • থার্ড এসি (3AC): প্রতি কোচে ৪–৫টি আসন বরাদ্দ
  • সেকেন্ড এসি (2AC): প্রতি কোচে ৩–৪টি আসন বরাদ্দ

প্রতিবন্ধী যাত্রীদের জন্য সংরক্ষিত বার্থের সংখ্যা

  • স্লিপার (SL) ও থার্ড এসি (3AC/3E): মোট ৪টি করে আসন (২টি লোয়ার বার্থ এবং ২টি মিডল বার্থ)
  • দ্বিতীয় সিটিং (2S) বা চেয়ারকার (CC): ৪টি আসন

প্রতিবন্ধী যাত্রীদের ট্রেনে জন্য কী কী সুবিধা?

  • চওড়া দরজা ও চওড়া বার্থ
  • বড় ল্যাভেটরি
  • হুইলচেয়ার রাখার জায়গা
  • টয়লেটে অতিরিক্ত গ্র্যাব রেল
  • সুবিধাজনক উচ্চতায় ওয়াশবেসিন ও আয়না
  • দৃষ্টিপ্রতিবন্ধী যাত্রীদের জন্য ব্রেইল-সমৃদ্ধ সাইনেজ

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto