Saturday, February 7, 2026
HomeScrollবিশ্বে প্রথম দেশ, অনূর্ধ্ব-১৬-দের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ
ban social media

বিশ্বে প্রথম দেশ, অনূর্ধ্ব-১৬-দের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ

আদেশ অমান্য করলে মোটা জরিমানা

ওয়েবডেস্ক-  নাবালকদের (Minor) মধ্যে গোটা বিশ্বেই বাড়ছে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারের প্রবণতা। প্রতারণা, অপরাধ জগতের সঙ্গে হাতছানি বাড়ছে সমাজ মাধ্যমকে ঘিরে। কিছু না বুঝেই এই ফাঁদে পা দিচ্ছে তারা। ফলে নানা ধরনের বিপদের সামনে পড়তে হচ্ছে তাদের। সেইসঙ্গে সারাদিন সোশ্যাল মিডিয়ার বুঁদ হয়ে থাকার জন্য নানা ধরনের মানসিক সমস্যা থেকে শুরু করে পড়াশোনায় অমনোযোগের সমস্যা বাড়ছে। এবার কড়া পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া (Australia)। বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ (Under-16)  কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া।

গত বছরের নভেম্বরে দেশটিতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছিল ঐতিহাসিক এক বিল। গত বুধবার, ১০ ডিসেম্বর থেকে এই কার্যকর হয়েছে। কোনও প্রতিষ্ঠান যদি এই আইন লঙ্ঘন করে তাহলে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা ৩০০ কোটি টাকারও বেশি। তবে এই জরিমানা কেবল সংস্থাগুলির জন্যই। কোনও নাবালক কিংবা বা তার অভিভাবক এই শাস্তির মুখে পড়বে না।

আরও পড়ুন-  ভারতকে সঙ্গে নিয়ে ‘পঞ্চঅক্ষ’ তৈরি করতে চাইছে আমেরিকা!

অভিভাবকরা জানিয়েছিলেন, সাইবার বুলিংয়ের শিকার হয়ে অনেকেই আত্মহ্ত্যার পথ বেছে নিচ্ছে। যা আতঙ্ক তৈরি করছে। তবে সোশ্যাল মিডিয়ার উপর এই নিষেধাজ্ঞা এই প্রজন্মের উপর কোনও প্রভাব পড়বে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ আগেই জানিয়েছিলেন,  এই আইন আনতে প্রস্তাব পেশ করা হবে। অবশেষে এদিনই সেই বিল পাশ হয়। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের লেবার সরকার বিলটি পেশ করার পর তার পক্ষে ভোট পড়ে ১০২টি। বিপক্ষে পড়ে মাত্র ১৩টি ভোট।

নিষিদ্ধ অ্যাপের তালিকায় আছে TikTok, Facebook, Instagram, X, YouTube, Reddit, Kick, Twitch, Threads। বয়স ১৬-র নীচে হলে এই অ্যাপগুলি আর ব্যবহার করতে পারবে না।

দেখুন আরও খবর-

Read More

Latest News