Wednesday, March 25, 2026
HomeScrollকবাডি প্লেয়ারকে হত্যার ঘটনা! এনকাউন্টারে খতম অভিযুক্ত
Kabaddi player murder case

কবাডি প্লেয়ারকে হত্যার ঘটনা! এনকাউন্টারে খতম অভিযুক্ত

তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত!

ওয়েব ডেস্ক : পাঞ্জাবের (Punjab) মোহালিতে কবাডি প্লেয়ার কানোয়ার দিগ্বিজয় সিং (Digvijay Singh)-এর খুনের মামলায় নতুন মোড়। অভিযুক্তকে এনকাউন্টারে (Encounter) খতম করল পুলিশ (Police)। জানা গিয়েছে, অভিযুক্তের নাম হরপিন্দর ওরফে মিড্ডু। জানা গিয়েছে, তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পাল্টা পুলিশ গুলি চালালে আহত হয় অভিযুক্ত। এর পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। তবে এই ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর।

গত সোমবার ম্যাচ চলাকালীন গুলিবিদ্ধ হন দিগ্বিজয় সিং ওরফে রানা বালাচৌরিয়া। ছবি তোলার অছিলায় তিন অভিযুক্ত গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর আহত হয়েছিলন রানা। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ (Police) তাঁকে মৃত বলে ঘোষণা করে। পাঞ্জাবের কুখ্যাত বিমবিহা গ্যাং এই হামলার দায় স্বীকার করেছিল। এক পোস্টে ওই গ্যাংয়ের তরফে জানানো হয়েছিল, সিধু মুসেওয়ালার আততায়ীদের আশ্রয় দেওয়ার জন্য খুন করা হয়েছে ওই কবাডি প্লেয়ারকে।

আরও খবর : KKR দলে নিতেই ছেলে সার্থক রঞ্জনকে কী বললেন পাপ্পু যাদব?

এই হত্যা কাণ্ডে দুই অভিযুক্তকে চিহ্নিত করেছিল পুলিশ। তার পরেই তাদের সন্ধানে নেমে তদন্তকারীরা খোঁজ পান হরপিন্দরের। তাঁকেই ধরতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেই সময় পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। কিন্তু পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় তার।

সূত্রের খবর, নিহত দিগ্বিজয় সিং ওরফে রানা বালাচৌরিয়া-র যোগাযোগ ছিল জগ্গু ভাগওয়ানপুরিয়া গ্যাংয়ের সঙ্গে। ওই গ্যাংয়ের বিরুদ্ধে কবাডি টুর্নামেন্ট প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। তার পরেই এই হত্যার ঘটনা ঘটে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto