Saturday, March 28, 2026
HomeScrollবছরের শেষ রবিবারে চাঞ্চল্যকর ঘটনা কলকাতায়! গ্রেফতার যুবক
Kolkata

বছরের শেষ রবিবারে চাঞ্চল্যকর ঘটনা কলকাতায়! গ্রেফতার যুবক

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : ২০২৫ সালের শেষ রবিবারে চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতায় (Kolkata)। এক গেস্ট হাউসের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল তরুণীর দেহ। তাঁকে খুনের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে (BB Ganguly Street)। তবে কী কারণে প্রেমিকাকে খুনের চেষ্টা করেছিল ওই যুবক, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই তরুণী (৩৮)। অভিযুক্তের নাম প্রদীপ কুমার সেলভারাজ। তাঁর বয়স ৪০ বছর বলেই জানা যাচ্ছে। সে চেন্নাইয়ের বাসিন্দা বলে খবর। তাঁরা রবিবার বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকার একটি গেস্ট হাউসে উঠেছিলেন বলে জানা গিয়েছে।

আরও খবর : SIR শুনানির মধ্যেই বাংলায় অমিত শাহ!

অভিযোগ, গেস্ট হাউসের ভিতরেই নিজের প্রেমিকাকে ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে অভিযুক্ত। এই হামলার জেরে ওই তরুণী কাঁধ, হাত সহ একাধিক জায়গায় চোট লাগে বলে খবর। প্রেমিকার উপর আক্রমণের পর প্রদীপ সেখান থেকে চলে যায়। জানা গিয়েছে, তার পরেই তরুণীর গোঙানির আওয়াজ শুনে গেস্ট হাউসের কর্মীরা ঘরে গিয়ে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এর পরেই খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। তরুণীকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। জানা যাচ্ছে, সাতটি সেলাই পড়েছে তরুণীর। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে, প্রদীপের কাছে তরুণীর বেশ কিছু নথি ছিল। তা দু’জনের মধ্যে অশান্তি হয়। এর পরেই ওই তরুণীকে তাঁর প্রেমিক খুনের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে তরুণী সুস্থ হলে, তার কাছে এই ঘটনা নিয়ে আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot