Tuesday, February 10, 2026
HomeScroll৩০ বছর পর শিবপ্রসাদের সঙ্গে কাজ অর্জুন চক্রবর্তীর
Arjun Chakraborty Shiboprosad Mukherjee

৩০ বছর পর শিবপ্রসাদের সঙ্গে কাজ অর্জুন চক্রবর্তীর

তিনটি বিয়ে, একটি পরকীয়া! ‘নেশা ধরানো চরিত্র’ বলছেন অর্জুন চক্রবর্তী

কলকাতা: তিনি তপন সিনহার প্রিয় অভিনেতা, টানা ছ’বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন। কথা হচ্ছে অভিনেতা অর্জুন চক্রবর্তীর (Arjun Chakraborty)। অর্জুন চক্রবর্তীর (Arjun Chakraborty) সঙ্গে তিন দশক বাদে কাজ করতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। সোমবার নতুন সিনেমার লুক সেটের জন্য উইন্ডোজ-এর অফিসে হাজির হয়েছিলেন অর্জুন। উল্লেখ্য, এই ছবিতে অর্জুনের পাশাপাশি কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং রাইমা সেনকে পাওয়া যাবে। তাঁদেরও লুক সেট হয়েছে সোমবার।সব ঠিক থাকলে ৪ জানুয়ারি থেকে আগামী ছবির শুটিং শুরু।

একটা সময় বলিউড থেকে টলিউড- তাঁর ছিল অবাধ বিচরণ। সঞ্জীব কুমার, কমল হাসান, নানা পটেকরদের সঙ্গে হিন্দি সিনেমায় কাজ করেছেন। আবার তপন সিনহার মতো পরিচালকের নির্দেশনায়, কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা ছবিতে অভিনয় করেছেন।পরিচালক, অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে দীর্ঘ বিরতির পর সেই অর্জুন চক্রবর্তী ফিরতে চলেছেন বড় পর্দায়। সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ তাঁর সঙ্গে অর্জুনের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘১৯৯৬ সালে “ঘুম নেই” বলে একটি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলাম। তারপর তিরিশ বছর বাদে আবার ২০২৬ এ একসঙ্গে কাজ করব। সামনের বছরের সবচেয়ে বড় চমক হবে আমার খুব প্রিয় মানুষ এবং অভিনেতা অর্জুন চক্রবর্তীর কামব্যাক।আমরা ধন্য অভিনেতা অর্জুন চক্রবর্তী আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন বলে।’

আরও পড়ুন: খেলাধুলা থেকে বিনোদন জগৎ, ২০২৫-এ যে তারকারা সম্পর্ক ভাঙলেন

খবর, এই ছবিতেই জমিদারের চরিত্রে দেখা যাবে তাঁকে। সপ্তাহের প্রথম দিনেই তাঁর ‘লুক’ সেট ছিল।সব ঠিক থাকলে ৪ জানুয়ারি থেকে আগামী ছবির শুটিং শুরু। লুক টেস্টের দিন অর্জুনকে দেখা গেল, ধাক্কাপাড় ধুতি, সুতোর কাজের পাঞ্জাবি, হাতে ছড়ি। সব মিলিয়ে বেশ রাজকীয় ব্যাপার। তাঁর অভিনীত চরিত্র তাঁরই বয়সি।অভিনেতা বললেন, “ইচ্ছে করেই অবসর নিয়েছিলাম। বরাবর ভীষণ ভাল ছবিতে অভিনয় করেছি। তাই যে কোনও চরিত্রে মুখ দেখাব না বলেই এত দিন দূরে ছিলাম। নন্দিতা-শিবুর সঙ্গে ৩০ বছরের বন্ধুত্ব। এই প্রথম কাজ। কিন্তু এই ক্ষেত্রে শিবু প্রথমত ব্যক্তিগতভাবে আমার ছোট ভাই, প্রায় ৩০-৩৫ বছর ধরে ওকে চিনি আমি। আর ও যখন এই চরিত্রটা আমায় শোনালো তখন আমি না করতে পারলাম না। কারণ, এটি একটা নেশা ধরানো চরিত্র।

Read More

Latest News

toto DEPOBOS