Monday, June 1, 2026
HomeScrollক্রিকেটেও গৃহযুদ্ধ! বন্ধ হতে চলেছে BPL? বাংলাদেশে এ কী অবস্থা!
Bangladesh Cricket

ক্রিকেটেও গৃহযুদ্ধ! বন্ধ হতে চলেছে BPL? বাংলাদেশে এ কী অবস্থা!

তামিক ইকবাল ‘ভারতের এজেন্ট’! এই বিতর্কেই দ্বিভাজিত বাংলাদেশ ক্রিকেট?

ওয়েব ডেস্ক: এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ক্রিকেটারদের বয়কটের হুমকিতে সেদেশের ঘরোয়া ক্রিকেট বিপিএল’ও (BPL 2026) বন্ধ হওয়ার মুখে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার শেষ মুহূর্তে বিসিবি-র অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলামের (Nazmul Islam) বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছে বোর্ড। বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে (Tamim Iqbal) তিনি ‘ভারতের এজেন্ট’ (Indian Agent) বলে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ আনা হয়েছে নাজমুল ইসলামের বিরুদ্ধে।

বুধবার গভীর রাতে ঢাকার একটি হোটেলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–এর (Cricketers’ Welfare Association of Bangladesh) সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিসিবি-র প্রতিনিধিরা। বিসিবি-র প্রতিনিধিত্ব করেন ইফতিকার রহমান মিঠু। এদিকে সিওএবি-র তরফে বৈঠকে বসেন মহম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান।

আরও পড়ুন: চিন্নাস্বামী নয়, IPL 2026-এ কোন মাঠে ‘হোম ম্যাচ’ খেলবে RCB?

জানা গিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে সমঝোতা করতে প্রথমে নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রস্তাব দেয় বিসিবি। কিন্তু সিওএবি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। নাজমুল ইসলামকে বোর্ড ডিরেক্টর পদ থেকে পদত্যাগের দাবিতে অনড় থাকেন মিঠুন, শান্ত, সোহানরা।

আর এখানেই তৈরি হয়েছে এক আইনি জটিলতা। বিসিবি-র দাবি, বোর্ডের নিয়মানুযায়ী কোনও ডিরেক্টর যদি নিজে থেকে পদত্যাগ না করেন, তাহলে তাঁকে এভাবে জোরপূর্বক অপসারণ করা যায় না। এখন নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটারদের এই বয়কট থামানোও অসম্ভব। এখানেই তৈরি হয়েছে এক অচলাবস্থা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO