Friday, June 12, 2026
HomeScrollসেঞ্চুরি হাঁকিয়েও সিংহাসনচ্যুত কোহলি! র‍্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি রাহুলের
ICC ODI Rankings

সেঞ্চুরি হাঁকিয়েও সিংহাসনচ্যুত কোহলি! র‍্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি রাহুলের

ODI ফরম্যাটে ICC ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে কারা? দেখুন তালিকা

ওয়েব ডেস্ক: টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়ার পর ওডিআই ক্রিকেটে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২৪০ রান করেছেন তিনি। শেষ ম্যাচে দলকে জেতাতে পারেননি ঠিকই, কিন্তু প্রত্যাশিত সেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাট থেকে, যা প্রথম ম্যাচে মাত্র ৭ রানের জন্য করতে পারেননি। সেই সুবাদে সিরিজের মাঝেই ওডিআই ফরম্যাটে ব্যাটারদের তালিকায় (ICC ODI Rankings) শীর্ষে উঠে এসেছিল তাঁর নাম। কিন্তু সিরিজ শেষে সিংহাসনচ্যুত হলেন বিরাট।

ভারতের মাটিতে ঐতিহাসিক সাফল্যের সুবাদে আইসিসি একদিনের ক্রিকেটের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell)। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে একজোড়া সেঞ্চুরি সহ তিন ম্যাচে ১৭৬ গড়ে ৩৫২ করেছেন তিনি। শেষ ম্যাচে সেঞ্চুরির সুবাদে কোহলির রেটিং ১০ পয়েন্ট বেড়ে ৭৯৫ হয়েছে, এদিকে মিচেল ৭৮৪ থেকে সরাসরি ৮৪৫ পয়েন্ট সহ পৌঁছে গিয়েছেন এক নম্বরে। সেই সঙ্গে বিরাটের সঙ্গে মিচেলের পয়েন্টের ব্যবধানও বেড়েছে বেশ খানিকটা।

আরও পড়ুন: হাফ-সেঞ্চুরি করেও বাদ হর্ষিত! প্রথম T20–তে কাদের খেলাবে ভারত?

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, তাঁর রেটিং ৭৬৪। এদিকে জাদরানের উত্থানে একধাপ নেমে রোহিত রয়েছেন চতুর্থ স্থানে, তাঁর রেটিং ৭৫৭। কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিন ইনিংসে মাত্র ৬১ রান আসে হিটম্যানের ব্যাট থেকে। তবে ভালো ব্যাটিংয়ের সুবাদে প্রথম দশে জায়গা করে নিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। ৬৭০ রেটিং নিয়ে তিনি রয়েছেন তালিকার দশম স্থানে।

ওডিআই ফরম্যাটে আইসিসি-র ব্যাটিং র‍্যাঙ্কিং

  1. ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) – ৮৪৫
  2. বিরাট কোহলি (ভারত) ৭৯৫
  3. ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) – ৭৬৪
  4. রোহিত শর্মা (ভারত) ৭৫৭
  5. শুভমন গিল (ভারত) ৭২৩
  6. বাবর আজম (পাকিস্তান) – ৭২২
  7. হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড) – ৭০৮
  8. শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) – ৭০১
  9. চরিত আসালঙ্কা (শ্রীলঙ্কা) – ৬৯০
  10. কেএল রাহুল (ভারত) ৬৭০

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d