কলকাতা: প্রকাশ্যে এসেছে বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার। কিন্তু বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে ঝড় বয়ে গেছিল।চার দেওয়ালের ভিতর তারকাখচিত ‘সমাবেশে’ যা ঘটল তা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বলেও কম হবে না। এনিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বিতর্কের সৃষ্টি হয়েছে! বৈঠক চলাকালীন সৌজন্যের আবহই দ্রুত বদলে যায়। বৈঠক চলাকালীন হঠাৎ আলোচনা ছেড়ে বেরিয়ে যান দেব। মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সূত্রের খবর, পুজোর সিনে ক্যালেন্ডার ঠিক করা নিয়েই নাকি ফের মনোমালিন্য হয় বৈঠকে। জানা যায়, ওই বৈঠকে দেব (Dev) এমন কিছু কথা বলেন, যাতে অপমানিত বোধ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এই খবরের গুঞ্জনেই সরগরম টলিপাড়া।শুক্রবার দুপুরে প্রসেনজিৎ ও তৃষাণজিতের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন দেব। ছবির ক্যাপশনে লেখা ‘Emni’। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ আজ ২টি ছবি পোস্ট করেন দেব। প্রসেনজিতের উৎসব বাড়ির বাগানে তোলা সেই ছবি।
ছবি মুক্তি নিয়ে টলিডডে বারে বারে মিটিংয়ে বসেছে স্ক্রিনিং কমিটি। উদ্দেশ্য ছিল, ছোট থেকে বড়, সমস্ত প্রযোজক যাতে সমানভাবে শো পান, কারোও ছবি যেন ক্ষতির সম্মুখীন না হয়, একসঙ্গে একাধিক ছবি মুক্তি পাওয়ার কারণে হল পাওয়া নিয়ে যেন কোনও অসন্তোষ না তৈরি হয়।টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে যে, স্ক্রিনিং কমিটির সঙ্গে বারে বারে মতপার্থক্য হচ্ছে দেবের (Dev)। তবে এমনটা নয় যে, দেব আর স্ক্রিনিং কমিটির ভিতরের এই দূরত্ব মেটানোর চেষ্টা করা হয়নি। সদ্য দেওয়া একাধিক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বারে বারে এই বার্তা দিয়েছিলেন যে, টলিউডের সবাইকে একটা পরিবারের মতো থাকতে হবে। মিটিংয়ে দেব একাধিকবার হাজির থাকলেও, ঠিক কী আলোচনা হয়েছে সেখানে বা দেব তার ছবি মুক্তি নিয়ে কোনও মধ্যস্থতায় এসেছেন কি না, তা জানা যায়নি।

আরও পড়ুন: কালো গাউনে বোল্ড শুভশ্রী, অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে কোন বার্তায় সুর চড়ালেন নায়িকা?
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশ পায়, স্ক্রিনিং কমিটির মিটিংয়ে দেব নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও জিৎ (Jeet)-কে অসম্মানজনক কথা বলেছেন। এই কথা প্রকাশ্যে আসলেও, দেব, জিৎ বা প্রসেনজিৎ, কেউই এ নিয়ে মুখ খোলেননি। খবর ছড়িয়েছিল, দেব নাকি প্রসেনজিৎকে উদ্দেশ্য করে বলেছিলেন, পদ্মশ্রী এর প্রসঙ্গ টেনে প্রসেজিৎকে নাকি একপ্রকার অপমানই করেছেন দেব।’পদ্মশ্রী টদ্মশ্রী পেয়েছ, তোমার কথা শুনতেই হবে’। জিৎ যে পুজোর সময় ছবি নিয়ে আসছেন, সেটা নিয়েও নাকি কটাক্ষ করেছিলেন দেব। এই বিষয়ে দেব বা প্রসেনজিৎ কেউ মুখ না খুললেও, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ যার বার্তা ছিল, কিছু কিছু সময়ে চুপ থাকাই শ্রেয়। যদিও দুজনের তরফেই এই নিয়ে কোনও বক্তব্য সামনে আসেনি। তবে শুক্রবার বুম্বা দার বাড়িতে পৌঁছে যান দেব।

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ আজ ২টি ছবি পোস্ট করেন দেব। প্রসেনজিতের উৎসব বাড়ির বাগানে তোলা সেই ছবি। একটি ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তিনি আর প্রসেনজিৎ। আরেকটি ছবিতে, দেব আর প্রসেনজিতের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ পুত্র, মিশুক। সেই ছবি আবার পাল্টা নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘তুই এলি , কথা বললি, ভাল লাগল। নিজের খারাপলাগাগুলো সরিয়ে, বাড়ির ভুল বোঝাবুঝিগুলো সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর।’







