ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের (Maharastra) প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar)। শনিবার মুম্বইয়ের লোকভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথবাক্য পাঠ করলেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত। শপথগ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং এনসিপি নেতারা।
সম্প্রতি এক বিমান মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অজিত পাওয়ার (Ajit Pawar)। তাঁর ছেড়ে যাওয়া আসনেই স্থলাভিষিক্ত হলেন সুনেত্রা। এদিন দুপুরে দলের কার্যনির্বাহী সভাপতি প্রফুল প্যাটেল ও রাজ্য সভাপতি সুনীল তটকর সহ এনসিপি নেতারা উপমুখ্যমন্ত্রী পদের জন্য সুনেত্রাকেই উপযুক্ত হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এরপরেই দ্রুত গতিতে শপথ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়।
আরও খবর : স্বামীর শূন্য পদে উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার, আজ সন্ধ্যায় শপথগ্রহণ!
২০২৪ সালে লোকসভা নির্বাচনে বারামতী আসনে সুপ্রিয়া সুলের কাছে হেরেছিলেন সুনেত্রা (Sunetra Pawar)। কিন্তু দলের রাশ শক্ত হাতেই ধরে রেখেছিলেন তিনি। সেই কারণে তাঁর উপরেই আস্থা রাখল এনসিপি নেতৃত্ব। দলে অনেক প্রভাবশালী নেতা রয়েছেন। কিন্তু ‘পাওয়ার’ নাম ছাড়া দল চালানো সম্ভব নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মূলত, উপমুখ্যমন্ত্রী পদে থাকতে হলে রাজ্যসভা থেকে পদত্যাগ করতে হবে সুনেত্রাকে। কিন্তু সূত্রের খবর, তিনি এখনই পদত্যাগ করছেন না। তবে বড় প্রশ্ন হচ্ছে, অজিত পাওয়ারের প্রয়াণের পর কতটা মহারাষ্ট্রের রাজনীতিতে প্রভাব ফেলতে পারবেন সুনেত্রা? অবশ্য ভবিষ্যতই তা বলবে।
দেখুন অন্য খবর :







