ওয়েব ডেস্ক : আর মাত্র কিছু দিন বাকি। তার পরেই শুরু হবে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। কিন্তু, বিশ্বকাপে খেলার কথা জানালেও, ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান (Pakistan)। রবিবার এমনটা জানানো হয়েছে পাকিস্তানের তরফে। এমন সিদ্ধান্তের পর ভারত কী পদক্ষেপ নেবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। এ নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই (BCCI)।
পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার কলম্বোতে। ম্যাচের আগে প্রত্যেক দলকে অনুশীলন ও সাংবাদিক বৈঠকে অংশ নিতে হয়। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে সরাসরি কিছু জানানো হয়নি। কিন্তু, নাম না প্রকাশের শর্তে এক কর্তা বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রটোকল মেনে শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল। সেখানে গিয়ে অনুশীলন, সাংবাদিক বৈঠক সব করবে। শেষ পর্যন্ত ম্যাচ রেপারি কী সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া তার জন্য অপেক্ষা করবে।
আরও খবর : বাংলাদেশের পাশে পিবিসি, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট পাকিস্তানের
রবিবার ১ ফেরিয়ারি সমাজমাধ্যমে পাকিস্তান সরকারের তরফে জানানো হয়, টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলবে পাকিস্তান। কিন্তু, ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে পাকিস্তানের ক্রিকেট দল মাঠে নামবে না। কিন্তু তারা ম্যাচ কেন বয়কট করল? সে বিষয়ে কিছু জানানো হয়নি পাক সরকারের তরফে।
তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশকে নিয়ে প্রতিবাদ জানালেও, ম্যাচ কেন বয়কট করল পাকিস্তান? অন্যদিকে ধরে নেওয়া যাক, ভারতের ম্যাচ বয়কট করে বিশ্বকাপ খেলল তারা। কিন্তু তারা যদি নকআউটে ভারতের মুখোমুখি হয়, তখন কী করবে পাকিস্তান? সেটাও কী তারা বয়কট করবে? এক্ষেত্রে বিশ্বকাপের দৌড় শেষ হয়ে যাবে পাকিস্তানের।
দেখুন অন্য খবর :







