Saturday, June 27, 2026
HomeScrollএবার পশ্চিম এশিয়ার ছ'টি দেশের সঙ্গে বাণিজ্যের পথে ভারত!
Trade Deal

এবার পশ্চিম এশিয়ার ছ’টি দেশের সঙ্গে বাণিজ্যের পথে ভারত!

জিসিসি-র সঙ্গে প্রথমিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত

ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি (Trade Deal) সেরেছে ভারত (India)। এমন পরিস্থিতিতে চাপে পড়ে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি তা জানিয়েছিলেন সমাজমাধ্যমে। তবে এ নিয়ে এখনও দুই দেশের তরফে কোনও যৌথ বিবৃতি দেওয়া হয়নি। এ সবের মাঝে গাল্ফ কোঅপারেশন কাউন্সিল (Gulf Cooperation Council ) বা উপসাগরীয় সহযোগিতামূলক পর্ষদের সঙ্গে বাণিজ্যচুক্তির পথে এগোল নয়াদিল্লি। এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর।

মূলত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, ওমান এবং বাহরিন দেশগুলিকে নিয়ে তৈরি গাল্ফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি (GCC)। তবে এই প্রথম নয়, আগে থেকেই এই সংগঠনের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। যা ২০২৪-২৫ অর্থবর্ষে পৌঁছেছিল ১৭ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে। তবে এই সংগঠনের অন্তর্ভুক্ত দেশ গুলির সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করেছে ভারত। তা সম্পন্ন হলে শুল্ক ছাড়াই এই দেশগুলির সঙ্গে বাণিজ্য করতে পারবে নয়াদিল্লি।

আরও খবর : কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ১২ রাজ্যে চিঠি দিয়ে জানাল কমিশন

জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার জিসিসি-র (GCC) সঙ্গে প্রথমিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন পীযুষ গোয়েল (Piyush Goyal)। তিনি বলেছেন, অনেক আগে থেকেই এই দেশগুলির সঙ্গে বাণিজ্য করে আসছে ভারত। গাল্ফ কোঅপারেশন কাউন্সিলে অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে এই চুক্তি সম্পন্ন হলে সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন তিনি।

মূলত, কোঅপারেশন কাউন্সিলে অন্তর্ভুক্ত দেশগুলি তেল ও গ্যাস রপ্তানি করে। এ নিয়ে রাষ্ট্রসংঘের উপদেষ্টা জেফ্রি স্যাক্স বলেন, উপসাগরীয় এলাকা ভারতের জন্য বড় বাজার। এমনকি চীনের সঙ্গে ভবিষ্যতে বাণিজ্য করতে পারে ভারত। ফলে ভবিষ্যতে বাণিজ্যের জন্য আগামী দিনে আমেরিকার বাজারের উপর নির্ভর করতে হবে না নয়াদিল্লিকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO