Monday, February 9, 2026
HomeScrollমাধ্যমিক পরীক্ষার্থীদেরকে মারধরের অভিযোগ! চাঞ্চল্য নদিয়ায়
Nadia

মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে মারধরের অভিযোগ! চাঞ্চল্য নদিয়ায়

বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা

নদিয়া: চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। তার মাঝ্যেই চাঞ্চল্য ছড়াল নদিয়ার (Nadia) করিমপুরে। ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Students) উপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়ে একাংশ ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ।

স্থানীয় সূত্রে খবর, করিমপুরের মুরুটিয়া থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা এলাকায় বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাসভবনের কাছেই রয়েছে একটি বেসরকারি কোচিং সেন্টার। অভিযোগ, শনিবার টিউশন শেষ করে বাড়ি ফেরার সময় কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী রাস্তা দিয়ে হাঁটছিল। সেই সময় বিধায়ক তাঁর গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। শিক্ষার্থীদের দাবি, গাড়ির হর্ন বাজানোর পরও তারা দ্রুত সরে না যাওয়ায় বিধায়ক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের উপর চড়াও হন।

আরও খবর : আজ ফের ‘মমতা বনাম নির্বাচন কমিশন’! কখন হবে শুনানি?

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে একদল ছাত্রছাত্রী ও অভিভাবক বিধায়কের বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে করিমপুর ও মুরুটিয়া থানার পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাধ্যমিক পরীক্ষার সময় এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষোভ বেড়েছে অভিভাবক মহলে। তাঁদের প্রশ্ন, পরীক্ষার চাপের মধ্যেই যদি পরীক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে, তবে দায় কার?

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তাঁর দাবি, এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রছাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে তদন্ত চলছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS