Wednesday, May 13, 2026
HomeScrollকানপুরে বেপরোয়া ল্যাম্বরগিনির ধাক্কায় ছিটকে গেলেন বাইক আরোহী
Kanpur

কানপুরে বেপরোয়া ল্যাম্বরগিনির ধাক্কায় ছিটকে গেলেন বাইক আরোহী

অভিযুক্ত কোটিপতি ব্যবসায়ীর ছেলে

ওয়েব ডেস্ক: কানপুরের (Kanpur) ব্যস্ত ভিআইপি রোডে (VIP Road) বেপরোয়া গতির ল্যাম্বরগিনির ধাক্কায় গুরুতর দুর্ঘটনার (Accident) ঘটনা সামনে এল। অভিযোগ, বিলাসবহুল গাড়িটি চালাচ্ছিলেন স্থানীয় তামাক ব্যবসায়ী কেকে মিশ্রের ছেলে শিবম মিশ্র। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একের পর এক পথচারী ও যানবাহনকে ধাক্কা মারে। ঘটনায় অন্তত ছ’জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রেভ–৩ মলের কাছে রবিবার এই দুর্ঘটনা ঘটে। একটি বাইককে ধাক্কা মারলে আরোহী প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন। আহতদের মধ্যে তৌফিক নামে এক যুবকের নাম জানা গেছে, যদিও তিনিই সেই বাইক আরোহী কি না তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে মামলা সুপ্রিম কোর্টে

কানপুর পুলিশের ডিসি (সেন্ট্রাল) অতুলকুমার শ্রীবাস্তব জানিয়েছেন, গাড়িটি শিবম মিশ্র চালাচ্ছিলেন এবং তিনি নিয়ন্ত্রণ হারান বলেই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা গাড়িটি আটকে দেন। অভিযোগ, গাড়িতে থাকা দেহরক্ষীরা জনতাকে সরানোর চেষ্টা করলে উত্তেজনা বাড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে এখনও গ্রেফতার না হওয়ায় প্রশ্ন উঠছে। প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় পুলিশ প্রথমে ব্যবস্থা নিতে গড়িমসি করেছে বলেও অভিযোগ উঠেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto