HomeScrollবিএনপি-র জয়ে শুভেচ্ছা বার্তা মোদির! 'ধন্যবাদ' জানালেন BNP নেতা
Bangladesh Election result

বিএনপি-র জয়ে শুভেচ্ছা বার্তা মোদির! ‘ধন্যবাদ’ জানালেন BNP নেতা

"ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে", জানালেন নজরুল ইসলাম খান

ওয়েব ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) সরকার গড়ছে বিএনপি (BNP)। প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা পুত্র তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণনায় তা একপ্রকার তা নিশ্চিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে (Tarique Rahman) ঘিরে আন্তর্জাতিক মহল থেকেও শুভেচ্ছার বার্তা আসতে শুরু করেছে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। পাল্টা মোদিকে ধন্যবাদ জানালেন বিএনপির নির্বাচন সমন্বয় কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

প্রধানমন্ত্রী মোদি এদিন সমাজমাধ্যমে লিখেছেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে (Tarique Rahman) আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।”

আরও খবর : গণনায় স্পষ্ট বাংলাদেশে সরকার গড়ছে BNP! খালেদা পুত্রকে শুভেচ্ছা বার্তা মোদির

এর পরে বিএনপির (BNP) নির্বাচন সমন্বয় কমিটির প্রধান নজরুল ইসলাম খান সাংবাদিকদের সামনে বলেন, “আমাদের দল বিএনপির পক্ষ থেকে, আমরা প্রধানমন্ত্রী মোদিকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।”

শুধু ভারত নয়, আমেরিকার (America) তরফ থেকেও অভিনন্দন বার্তা এসেছে। ঢাকায় মার্কিন দূতাবাস সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানায়। সঙ্গে বিএনপির ‘ঐতিহাসিক জয়’-এর জন্য তারেক রহমানকে অভিনন্দন জানানো। পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নের যৌথ লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে ওয়াশিংটন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News