Tuesday, July 7, 2026
HomeScrollফের রাজ্য পুলিশের একদফা রদবদল

ফের রাজ্য পুলিশের একদফা রদবদল

বদলি করা হল জঙ্গিপুর, বসিরহাট ও আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে

কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) আর মাসখানেক বাকি। তার আগে ফের রাজ্য পুলিশের একদফা রদবদল করা হল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। বদলি করা হল জঙ্গিপুর, বসিরহাট ও আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে। চলতি মাসেই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বদলি সংক্রান্ত নির্দেশের কথা জানানো হয়েছিল। তিন বছর ধরে কেউ কোনও পদে থাকলে, তাঁকে বদলি করতে হবে। বিডিও থেকে শুরু করে, মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো তিন পুলিশ জেলার এসপি-কে বদলি করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ‌্য জানিয়েছে, আলিপুরদুয়ারের পুলিশ সুপার কে উমেশ গণপতকে এসপি পদ থেকে সরিয়ে উত্তরবঙ্গের এসএসআইবি-র দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদে থাকা অরিশ বিলাল বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হয়েছেন। বর্তমানে বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমানকে বদলি করে পাঠানো হয়েছে জঙ্গিপুরে। সেখানকার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের নতুন এসপি হয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ।

আরও পড়ুন:

এই বদলির মাঝে সবচেয়ে তাৎপর্যপূর্ণ জঙ্গিপুরের পুলিশ সুপার বদল। গত বছর ওয়াকফ আইনের বিরোধিতায় এই জঙ্গিপুরই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। অশান্তির মাঝে পড়ে জাফরাবাদে বাবা-ছেলের মৃত্যু হয়। তাঁরা ছিলেন হিন্দু পরিবারের সদস্য। তা নিয়ে গোটা রাজ্যে যথেষ্ট তোলপাড় পড়ে। সেসময়ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনে রদবদল করা হয়। বদলি হন পুলিশ সুপারও। তবে বছর ঘোরার আগেই ফের জঙ্গিপুরের এসপি বদল করা হল। ওয়াকিবহাল মহলের মত, শৃঙ্খলারক্ষার স্বার্থেই প্রশাসনের এই পদক্ষেপ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT