Monday, May 25, 2026
HomeBig newsসাহিত্য জগতে নক্ষত্রপতন! না ফেরার দেশে 'চৌরঙ্গী'র স্রষ্ঠা শংকর!
Shankar Passes Away

সাহিত্য জগতে নক্ষত্রপতন! না ফেরার দেশে ‘চৌরঙ্গী’র স্রষ্ঠা শংকর!

আসল নাম মণিশংকর মুখোপাধ্যায় হলেও সাহিত্যের অঙ্গনে তিনি শংকর নামেই বিখ্যাত ছিলেন

কলকাতা: প্রয়াত হলেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক শংকর (Shankar Passes Away)। শুক্রবার বেলার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘সাহিত্য অ্যাকাডেমি’ ও ‘বঙ্কিম পুরস্কার’ প্রাপক এই বরেণ্য লেখক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। আসল নাম মণিশংকর মুখোপাধ্যায় (Manishankar Mukhopadhyay) হলেও সাহিত্যজগতে তিনি শংকর নামেই চিরপরিচিত ছিলেন।

বাংলা সাহিত্যে শংকরের আবির্ভাব ছিল অত্যন্ত উজ্জ্বল। ১৯৫৫ সালে প্রকাশিত তাঁর প্রথম বই কত অজানারে অল্প বয়সেই তাঁকে পাঠকমহলে বিপুল পরিচিতি এনে দেয়। সেই বইয়ের সাফল্যই যেন তাঁর দীর্ঘ সাহিত্যপথের দৃঢ় ভিত্তি রচনা করে। নগরজীবনের জটিলতা, মানবসম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং সময়ের বাস্তবতাকে তিনি এমন ভাষায় তুলে ধরেছিলেন, যা পাঠকের কাছে সহজে গ্রহণযোগ্য ও গভীরভাবে অনুরণিত হয়েছিল।

আরও পড়ুন: শংকরের মহাপ্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী? কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শংকরের একাধিক উপন্যাস বড় পর্দাতেও স্মরণীয় সাফল্য পেয়েছে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তাঁর ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ চলচ্চিত্র নির্মাণ করেন শংকরের উপন্যাস অবলম্বনে। এছাড়া তাঁর বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ থেকেও নির্মিত হয় জনপ্রিয় সিনেমা, যেখানে মুখ্য চরিত্র স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার।

জনপ্রিয়তার নিরিখে ‘চৌরঙ্গী’ বাংলা সাহিত্যে এক অনন্য মাইলফলক। ২০১২ সাল পর্যন্ত উপন্যাসটির ১১১তম সংস্করণ প্রকাশিত হয়েছে, যা বাংলা প্রকাশনা জগতে বিরল কৃতিত্ব। অন্যদিকে বোধোদয় প্রকাশের পর সাহিত্যসমালোচক মহলেও তিনি বিশেষভাবে প্রশংসিত হন। সত্তরের দশকের অশান্ত কলকাতাকে কেন্দ্র করে লেখা ‘স্থানীয় সংবাদ’ ও ‘সুবর্ণ সুযোগ’-সহ তিনটি রচনা নিয়ে প্রকাশিত হয় ‘জন্মভূমি’ উপন্যাস-সংগ্রহ। সম্প্রতি সেই সংকলনের ১০২তম সংস্করণ প্রকাশিত হয়েছে, যা তাঁর লেখার দীর্ঘস্থায়ী আবেদন ও জনপ্রিয়তারই প্রমাণ বহন করে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D