Sunday, July 12, 2026
HomeBig newsভোটের মুখে বড়সড় রদবদল! পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার হলেন পারিজাত বিশ্বাস
Police Reshuffle

ভোটের মুখে বড়সড় রদবদল! পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার হলেন পারিজাত বিশ্বাস

রাজ্য পুলিশে মোট ২৩টি রদবদলের বিজ্ঞপ্তি বুধবার জারি করা হয়েছে

ওয়েবডেস্ক-  ভোটের (Assembly Election) মুখে বড়সড় রদবদল! পূর্ব মেদিনীপুরের পারিজাত বিশ্বাসকে পুলিশ সুপার করা হল। গত ২৭ নভেম্বর রাজ্য পুলিশে রদবদল। বদল করা হয়েছিল ১০ জন পুলিশ সুপারকে। এর আগে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন সৌম্যজিৎ ভট্টাচার্য। তাকে বাঁকুড়ার এসপি করে পাঠানো হয়েছিল। সেই সময় থেকেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের পদটি খালি ছিল।

প্রায় তিন মাস পরে পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর। কোচবিহারের দায়িত্ব দেওয়া হল দ্যূতিম্যান ভট্টাচার্যকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে মিতুন দে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছিল অ্যাডিশনার এসপি হিসেবে। এত দিন তিনিই ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। এ বার ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এসপি করে পাঠানো হল পারিজাত বিশ্বাসকে। তিনি এত দিন পুরুলিয়ার ১১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ছিলেন। মিতুনকে বদলি করে খড়গপুরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, হাইকোর্টের এই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা

রাজ্য পুলিশে (State Police) মোট ২৩টি রদবদলের বিজ্ঞপ্তি বুধবার জারি (Notification) করা হয়েছে। হাওড়ার ডিসি (ট্রাফিক) থেকে অসীম খানকে সরিয়ে পাঠানো হয়েছে ব্যারাকপুরের ডিসি (উত্তর) করে। ব্যারাকপুরের ডিসি (উত্তর) থেকে গণেশ বিশ্বাসকে পাঠানো হয়েছে হাওড়ার ডিসি (দক্ষিণ) করে। হাওড়ার ডিসি (দক্ষিণ) থেকে সুরিন্দর সিংহকে তিন নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার করে পাঠানো হয়েছে। অনুপম সিংহ ব্যারাকপুরের ডিসি (দক্ষিণ) ছিলেন। তাঁকে হাওড়ার ডিসি (ট্রাফিক) হলেন। ব্যারাকপুরের ডিসি (সাব-আর্বান) ছিলেন জয় টুডু। তিনি হোম গার্ড অর্গানাইজেশনের সিনিয়র স্টাফ অফিসারের দায়িত্ব পেয়েছেন। এই পদে এত দিন ছিলেন পাপিয়া সুলতানা। তাঁকে ব্যারাকপুরের ডিসি (সাব-আর্বান) করা হয়েছে।

দার্জিলিঙের গোর্খা ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট হলেন অংশুমান সাহা। পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) ছিলেন মনোরঞ্জন ঘোষ। তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) করে পাঠানো হয়েছে আসানসোল দুর্গাপুরের দায়িত্বে থাকা সুব্রত দেবকে। কোচবিহারের অ্যাডিশনাল এসপি হলেন কুন্তল বন্দ্যোপাধ্যায়।

রানাঘাটের অ্যাডিশনাল এসপি হলেন কৃষ্ণগোপাল মীনা। মুর্শিদাবাদের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) করা হয়েছে সুমন্ত কবিরাজকে। এ ছাড়া নতুন দায়িত্ব পেয়েছেন রায়গঞ্জের অ্যাডিশনাল এসপি সমীর আহমেদ, পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) লাল্টু হালদার, খড়গপুরের অ্যাডিশনাল এসআরপি মিতুনকুমার দে, বনগাঁর এসডিপিও অভিষেক যাদব এবং পূর্ব বর্ধমানের এসডিপিও (কালনা) দেশমুখ রোশন প্রদীপ, জলপাইগুড়ি (গ্রামীণ)-এর অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ, কৃষ্ণনগরের (গ্রামীণ) অ্যাডিশনাল এসপি সুরজিৎ কুমার দে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto