Saturday, May 30, 2026
HomeScrollFIR -এ নাম, বৈধ পাসপোর্ট থাকলে বিদেশ যাত্রার অধিকার কেড়ে নেওয়া যাবে...
Delhi High Court

FIR -এ নাম, বৈধ পাসপোর্ট থাকলে বিদেশ যাত্রার অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

২০২৫-এর ১৭ জানুয়ারি ও ২৫ মার্চ  যে আদেশ দেওয়া হয়েছিল তা বাতিল বলে জানিয়েছে আদালত

ওয়েবডেস্ক-  এফআইআর (FIR) এ নাম থাকলেও বৈধ পাসপোর্ট (Valid passport) থাকলে বিদেশ যাত্রার (Travel Abroad) অধিকার কেড়ে নেওয়া যাবে না, এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) । বৈধ পাসপোর্ট থাকা ও বিদেশ যাত্রার অধিকার ভারতীয় সংবিধানের ২১ নং অনুচ্ছেদের আওতায় ব্যক্তি স্বাধীনতার অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য বলে জানাল দিল্লি হাই কোর্ট। সেইসঙ্গে আদালত জানায়, সরকার বা কর্তৃপক্ষের কোনও আচরণ সেই অধিকারে হস্তক্ষেপ করলে সেটিকে স্বাভাবিকভাবেই ন্যায় বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিসঙ্গত হতে হবে।

রাহেজা ডেভলপার্স সংস্থার প্রাক্তন ডিরেক্টর যোগেশ রাহেজা পাসপোর্ট রিনুয়্যাল আবেদন পেশের সময় তাঁর নামে এফআইআর রয়েছে এই কথা জানালে, সেই পাসপোর্ট বাজেয়াপ্ত করার সিদ্দান্ত নেয় কেন্দ্র। সেই পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয়। দিল্লি হাই কোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব কেন্দ্রের পাসপোর্ট বাজেয়াপ্তের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন।

২০২৫ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাহেজার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আদেশ দেয়। রাহেজার কৌঁসুলির সওয়াল অনুযায়ী, বিদেশমন্ত্রকে ২০২৯ এর এক অফিস মেমোরেন্ডাম অনুসারে কেবলমাত্র এফআইআর রেজিস্টেশন হলেই তা পাসপোর্ট হলেই ইস্যু হওয়ার তা পাসপোর্টে ইস্যু হওয়ার রেজিস্ট্রেশন হলেই তা পাসপোর্ট ইস্যু হওয়ার ক্ষেত্রে ফৌজদারি আইনি প্রক্রিয়া বকেয়া থাকা বলে ধরা যায় না, যদি না কোনও উপযুক্ত আদালত সেইটিকে অপরাধ বলে মনে করেন।

আরও পড়ুন-  ভূমিকম্পের আগেই ‘অ্যালার্ট’ পাবেন মোবাইলে! এখনই চালু করে নিন এই সেটিংস

আদালতের পর্যবেক্ষণ, পিটিশনারের পাসপোর্ট বাজেয়াপ্ত করার পক্ষে যেসব যুক্তি কর্তৃপক্ষ হাজির করেছে, তা আইনের নজরে পোক্ত কোনও প্রমাণ নয়। কারণ রাহেজা পাসপোর্ট রিনিউ করার আবেদন জানিয়েছিলেন, ২০২৪-এর অক্টোবর এবং তা গ্রহণ করা হয় ২০২৫-এর ফেব্রুয়ারি, বাজেয়াপ্তকরণের নির্দেশের মাসখানেক পর। ২০২৫-এর ১৭ জানুয়ারি ও ২৫ মার্চ  যে আদেশ দেওয়া হয়েছিল তা বাতিল বলে জানিয়েছে আদালত।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO