Monday, June 1, 2026
HomeScrollআসন্ন নির্বাচনে মমতার প্রতিপক্ষ দিলীপ? গেরুয়া শিবিরে নতুন বিতর্ক
Dilip Ghosh

আসন্ন নির্বাচনে মমতার প্রতিপক্ষ দিলীপ? গেরুয়া শিবিরে নতুন বিতর্ক

দিলীপ ঘোষের আসন বদল করতে চাইছে শুভেন্দু গোষ্ঠী! বিতর্ক বিজেপি'র অন্দরে

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে বিজেপির (BJP) অন্দরে ফের বাড়ছে টানাপোড়েন! বিজেপিতে আবারও আসন নিয়ে বিতর্ক শুরু হল। এর কারণে ফের একবার চর্চায় উঠে এলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সূত্রে খবর, খড়গপুর কেন্দ্র থেকে যাতে তিনি প্রার্থী হতে না পারেন, সে জন্য সক্রিয় হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ একটি গোষ্ঠী।

বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল-এর কাছে একটি প্রস্তাব গিয়েছে। যেখানে নাকি বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বিরুদ্ধে ভবানীপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হোক। গত লোকসভা নির্বাচনের মতো এবারও জোর করে তাঁর কেন্দ্র বদলের চেষ্টা চলছে বলেই অভিযোগ।

আরও খবর : দ্বিতীয় দফায় রাজ্যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানিয়েও দিল কমিশন

সূত্রের খবর দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়ে দিয়েছেন, খড়গপুর ছাড়া অন্য কোথাও থেকে তিনি লড়তে রাজি নন। এমনকি প্রয়োজনে বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন বলেও খবর। সূত্রের খবর, এর আগে লোকসভা নির্বাচনে ইচ্ছাকৃতভাবেই কেন্দ্র বদল করে তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, এবারও সেই একই কৌশল নেওয়া হচ্ছে।

বর্তমানে খড়গপুরের বিজেপি বিধায়ক অভিনেতা হীরন চট্টোপাধ্যায়। যিনি আবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে এই কেন্দ্রটি নিয়ে দলীয় দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে বলে রাজনৈতিক মহলের মত।এখন কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। যদিও রাজ্য বিজেপির একাংশ তাঁকে খড়গপুর এলাকায় সংগঠনে আরও বেশি সময় দেওয়ার পরামর্শ দিয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO